advertisement

বৈদেশিক সম্পর্ক হোক নিজের স্বার্থে, নিজের শর্তে

বৈদেশিক সম্পর্ক হোক নিজের স্বার্থে, নিজের শর্তে
এ কে এম আহসান উল্লাহ, অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা ও অভিবাসন বিভাগ, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেই
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে নতুন বন্দর, বড় বিনিয়োগ কিংবা প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ উঠলে আলোচনার কেন্দ্রে চলে আসে অতি পরিচিত উদ্বেগ: ভারত কী ভাববে, চীন কীভাবে নেবে, যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে কি না। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। কিন্তু নিজেদের প্রয়োজনের আগে অন্যের প্রতিক্রিয়াকে বসালে পররাষ্ট্রনীতি ধীরে ধীরে নিজ গন্তব্য হারাতে পারে। আগামীর বাংলাদেশের জন্য এই চিন্তার বিন্যাস বদলানো প্রয়োজন। এই উদ্বেগের বাস্তব ভিত্তি আছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোল, নদী, সীমান্ত ও নিরাপত্তার নিবিড় সম্পর্ক। চীন অবকাঠামো, উৎপাদন ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র রপ্তানি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ। ফলে একটির সঙ্গে ঘনিষ্ঠতা অন্যটির সন্দেহ তৈরি করতে পারে।

এই বাস্তবতা বিবেচনায় রেখেই বাংলাদেশের প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক অবস্থান, যেখানে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের পাশাপাশি অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা আমাদের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়াবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার ‘তুই কে রে’ বলে জাপটে ধরেন অস্ত্রধারীকে ‘তুই কে রে’ বলে জাপটে ধরেন অস্ত্রধারীকে শ্রেণিকক্ষের প্রচলিত কাঠামো: শিক্ষার প্রয়োজন, নাকি শৃঙ্খলা ও ক্ষমতার কাঠামো শ্রেণিকক্ষের প্রচলিত কাঠামো: শিক্ষার প্রয়োজন, নাকি শৃঙ্খলা ও ক্ষমতার কাঠামো চাষের মাঠে বকের ঝাঁক চাষের মাঠে বকের ঝাঁক বিয়ের পথে নৌকাডুবি, ৮২ বছর ধরে পাশাপাশি শুয়ে প্রেমিক যুগল বিয়ের পথে নৌকাডুবি, ৮২ বছর ধরে পাশাপাশি শুয়ে প্রেমিক যুগল
advertisement

এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?

এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?
জাতীয় সংসদে কেউ যেন ফ্যাসিবাদ ফেরানোর পরিস্থিতি করতে না পারে, প্রতিহতের শক্তি দিন এমন মোনাজাত করা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার
বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী। হঠাৎ পেছন থেকে এসে ছুরিকাঘাত শুরু করে এক তরুণ। সোমবার দুপুরে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।আজ সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।এই পুলিশ কর্মকর্তা বলেন, রাতেই কিশোরের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দৃশ্য

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।এ সময় রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়।

সতর্কবার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাঁদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘সন্ত্রাসী’ হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।

দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে।পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বার্তায় জানায়, বিপদ কেটে গেছে।এর আগে জোট জানিয়েছিল, গতকাল সোমবার রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণের শব্দদী...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন