advertisement

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা
হাম ও শ্বাসকষ্টের জটিলতায় ভোগা সন্তানকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন মা। আজ সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে
ফটো কার্ড প্রিন্ট

যশোরের ঝিকরগাছা থেকে ২ মাস ২৭ দিনের নবজাতক আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল টানা ১৬ দিন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং হামের পর নিউমোনিয়ার জটিলতা আরও বাড়ে। নিরুপায় হয়ে সংকটাপন্ন আয়মানকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসেন মা।

এখানে চিকিৎসার পর অবস্থা কিছুটা ভালো হলেও শিশুটির কাশি ও শ্বাসকষ্ট এখনো পুরোপুরি কাটেনি।শুধু আয়মান নয়, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুদের গল্পটাও একই রকম। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা এলাকা থেকে দুই বছরের মেয়ে হামিদাকে নিয়ে ঢাকায় এসেছেন মা নুরজাহান বেগম। তিনি জানান, টানা ১৫ থেকে ২০ দিন ধরে মেয়ের জ্বর ও ফুসকুড়ি ছিল, একপর্যায়ে রক্ত পরীক্ষায় ম্যালেরিয়াও ধরা পড়ে।

কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে ঢাকায় ছোটেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার
advertisement

অটোরিকশার দৌরাত্ম্যে যানজটে নাকাল নেত্রকোনা শহর

অটোরিকশার দৌরাত্ম্যে যানজটে নাকাল নেত্রকোনা শহর

নেত্রকোনা শহরে মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতেই কখনো কখনো লেগে যাচ্ছে এক ঘণ্টা। তীব্র যানজটে নাকাল নগরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে নিয়ন্ত্রণহীন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট খারিজ

ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট খারিজ

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গত ২২ ফেব্রুয়ারি জারি করা প্রশাসক নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিতের আবেদনটি আদালতে টেকেনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের জন্য মৃত্যুবরণের চেয়ে মহৎ কোনো কারণ হতে পারে না: তাহসিফ

দেশের জন্য মৃত্যুবরণের চেয়ে মহৎ কোনো কারণ হতে পারে না: তাহসিফ

নিজের দেশের জন্য মৃত্যুবরণের চেয়ে মহৎ কোনো কারণ হতে পারে না। এমন মন্তব্য করেছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ‘স্পিক উইথ রশিদ’ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেছিলেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন