advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ফারজানা ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এতে তাঁর স্বামীসহ সাতজনকে আসামি করা হয়েছে।আজ সোমবার দুপুরে শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

এতে ফারজানার স্বামী নাজমুল আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন নাজমুলের ভগ্নিপতি আবদুর রহিম, বোন আফরোজা বেগম, ভাই সাইফুল আলম ও তাঁর স্ত্রী সায়মা আক্তার, আরেক ভাই রাসেল ও মা রোকেয়া বেগম।গত শনিবার রাতে ফতুল্লার ভুঁইগড় এলাকার একটি বাসা থেকে ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল আলমকে আটক করে পুলিশ।এদিকে গতকাল রোববার রাতে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি জয়কালীপুর কেন্দ্রীয় কবরস্থানে ফারজানার মরদেহ দাফন করা হয়।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের নভেম্বরে সাত লাখ টাকা দেনমোহরে নাজমুল আলমের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন
advertisement

অটোরিকশার দৌরাত্ম্যে যানজটে নাকাল নেত্রকোনা শহর

অটোরিকশার দৌরাত্ম্যে যানজটে নাকাল নেত্রকোনা শহর

নেত্রকোনা শহরে মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতেই কখনো কখনো লেগে যাচ্ছে এক ঘণ্টা। তীব্র যানজটে নাকাল নগরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে নিয়ন্ত্রণহীন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট খারিজ

ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট খারিজ

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গত ২২ ফেব্রুয়ারি জারি করা প্রশাসক নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিতের আবেদনটি আদালতে টেকেনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের জন্য মৃত্যুবরণের চেয়ে মহৎ কোনো কারণ হতে পারে না: তাহসিফ

দেশের জন্য মৃত্যুবরণের চেয়ে মহৎ কোনো কারণ হতে পারে না: তাহসিফ

নিজের দেশের জন্য মৃত্যুবরণের চেয়ে মহৎ কোনো কারণ হতে পারে না। এমন মন্তব্য করেছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ‘স্পিক উইথ রশিদ’ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেছিলেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন