advertisement

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন
লিওনেল মেসি
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচটা খেলেছে গত পরশু। সেদিন ম্যাচে লিওনেল মেসি গোল না পেলেও একটি পুরস্কার নিশ্চিত ছিল। গোল্ডেন বুট!এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।

এ বয়সে মেসির হাতে আরেকটি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি দেখে একটি প্রশ্ন জাগতেই পারে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারে কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন?মেসির ক্যারিয়ারে তাকালে এ প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম হওয়াই স্বাভাবিক। কারণ তাঁর ক্যারিয়ারের দৈর্ঘ্য তো ছোট নয়! ২১ বছর আর্জেন্টিনার হয়ে খেলার পর অবসর নিয়েছেন গত মাসে।

আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৬) দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের
advertisement

এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?

এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?
জাতীয় সংসদে কেউ যেন ফ্যাসিবাদ ফেরানোর পরিস্থিতি করতে না পারে, প্রতিহতের শক্তি দিন এমন মোনাজাত করা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বৈদেশিক সম্পর্ক হোক নিজের স্বার্থে, নিজের শর্তে

বৈদেশিক সম্পর্ক হোক নিজের স্বার্থে, নিজের শর্তে
এ কে এম আহসান উল্লাহ, অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা ও অভিবাসন বিভাগ, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেই

বাংলাদেশে নতুন বন্দর, বড় বিনিয়োগ কিংবা প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ উঠলে আলোচনার কেন্দ্রে চলে আসে অতি পরিচিত উদ্বেগ: ভারত কী ভাববে, চীন কীভাবে নেবে, যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে কি না। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। কিন্তু নিজেদের প্রয়োজনের আগে অন্যের প্রতিক্রিয়াকে বসালে পররাষ্ট্রনীতি ধীরে ধীরে নিজ গন্তব্য হারাতে পারে। আগামীর বাংলাদেশের জন্য এই চিন্তার বিন্যাস বদলানো প্রয়োজন। এই উদ্বেগের বাস্তব ভিত্তি আছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোল, নদী, সীমান্ত ও নিরাপত্তার নিবিড় সম্পর্ক। চীন অবকাঠামো, উৎপাদন ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র রপ্তানি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ। ফলে একটির সঙ্গে ঘনিষ্ঠতা অন্যটির সন্দেহ তৈরি করতে পারে।

এই বাস্তবতা বিবেচনায় রেখেই বাংলাদেশের প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক অবস্থান, যেখানে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের পাশাপাশি অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা আমাদের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়াবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার
বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী। হঠাৎ পেছন থেকে এসে ছুরিকাঘাত শুরু করে এক তরুণ। সোমবার দুপুরে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।আজ সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।এই পুলিশ কর্মকর্তা বলেন, রাতেই কিশোরের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন