advertisement

পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা

পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা
ইনোভেট সলিউশনের কর্মীরা
ফটো কার্ড প্রিন্ট

ধরা যাক, রাত দুইটা। সৌদিআরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ বদলে গেছে। ওই ফ্লাইটে টিকিট কেটেছেন একটি ট্রাভেল এজেন্সির কয়েক ডজন উমরাহ যাত্রী। মক্কার হোটেল, বিমানবন্দর থেকে গাড়ি, ভিসার তারিখ, সবই সাজানো হয়েছিল আগের সময় ধরে। খবরটা এজেন্সির কাছে কখন পৌঁছাবে, তার ওপরই নির্ভর করছে যাত্রাটা কেমন হবে। দেরিতে জানলে যাত্রীদের হয়তো বিমানবন্দরে গিয়েই জানতে হবে, তাঁদের ফ্লাইট আর আগের সময়ে নেই।

একটি ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এমন জরুরি পরিবর্তনে সাড়া দিতে একসময় লাগত চার ঘণ্টা। এখন লাগছে মাত্র ১২ মিনিট। যাত্রার আগে সময়সূচি বদলের খবর ধরার হারও ৬২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯৭ শতাংশ। এই বদলের পেছনে যে সফটওয়্যার, সেটি লেখা হয়েছে ঢাকার পল্লবীতে বসে। প্রতিষ্ঠানটির নাম ইনোভেট সলিউশন।

২০১৩ সালে ঢাকায় যাত্রা শুরু করা এই ভ্রমণ প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার এখন ৪০টির বেশি দেশের ৬ হাজার ২০০-এর বেশি ভ্রমণ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান
advertisement

কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব, পদ হারাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী?

কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব, পদ হারাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী?
ইরান যুদ্ধসহ একাধিক অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, অসীম-অপু দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, অসীম-অপু দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন