সি ক্রিস্টিন ফেয়ার আন্তর্জাতিক স্তরে একজন দক্ষিণ এশিয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক। আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির ‘এডমন্ড এ ওয়ালশ স্কুল অব ফরেন সার্ভিস’-এর সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামের তিনি একজন অধ্যাপক। তিনি আমেরিকার আন্তর্জাতিক নীতি গবেষণা কেন্দ্র র্যান্ড করপোরেশনে সিনিয়র রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। তিনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, সামাজিক পরিবর্তন ও নিরাপত্তাবিষয়ক একাধিক বই রচনা ও সম্পাদনা করেছেন।
সম্প্রতি ঢাকায় তাঁর সাক্ষাৎকার নেন প্রথম আলোর কলকাতা প্রতিনিধি শুভজিৎ বাগচী।আমি গত বছরে আফগানিস্তানে কিছু সময় কাটিয়েছি। সেখানে গিয়ে মনে হলো, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের সমাধান প্রায় অসম্ভব। একদিকে তালেবান খাইবার পাখতুনখাওয়া (কেপিকে)-পাঞ্জাব সীমানায় অবস্থিত ‘অ্যাটক পুল’ পর্যন্ত এলাকা নিজেদের বলে দাবি করছে, যা পাকিস্তানের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি দাবি।
অন্যদিকে পাকিস্তান আফগান তালেবানের বিরুদ্ধে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে।
সূত্র: প্রথম আলো

অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন সামিন, এখন কোথায় চাকরি করেন
বায়ুদূষণে ত্বক ও চুলের ক্ষতি: ব্রণ, অকালবার্ধক্য থেকে চুল পড়া, সুরক্ষায় মানুন ১০টি প...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন