advertisement

মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ

মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
ফটো কার্ড প্রিন্ট

জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এসময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজনৈতিক অংশগ্রহণ ‘ক্ষমতাকেন্দ্রিক 
বিজনেস মডেল’ হয়ে উঠছে: ইফতেখারুজ্জামান রাজনৈতিক অংশগ্রহণ ‘ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল’ হয়ে উঠছে: ইফতেখারুজ্জামান সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থি সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থি লাগেজ দেরিতে এলে করণীয় কী, যা জানালেন ম্যাজিস্ট্রেট নওশাদ লাগেজ দেরিতে এলে করণীয় কী, যা জানালেন ম্যাজিস্ট্রেট নওশাদ অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার ‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’ ‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’
advertisement

গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে তুর্গেনেভের ‘মুমু’

গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে তুর্গেনেভের ‘মুমু’
গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

রাশিয়ান লেখক ইভান তুর্গেনেভের (১৮১৮-১৮৮৩) কালজয়ী ছোটগল্প ‘মুমু’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। সম্প্রতি ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে গল্পটির কাহিনি, চরিত্র, সামাজিক প্রেক্ষাপট এবং মানুষের ভালোবাসা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করা হয়।ছোট্ট অথচ অসাধারণ এ গল্পের কেন্দ্রীয় চরিত্র গেরাসিম একজন বোবা ও বধির, শক্তিশালী ও সরল যুবক। তাকে গ্রাম থেকে এনে এক নিষ্ঠুর জমিদারনির বাড়িতে কাজ দেওয়া হয়।

সেখানে সে তাতিয়ানা নামের এক মেয়েকে ভালোবাসে। কিন্তু জমিদারনির ইচ্ছায় তাতিয়ানাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাতিয়ানা চলে যাওয়ার পর গেরাসিম একটি অসহায় কুকুরছানাকে উদ্ধার করে। তার নাম দেয় ‘মুমু’। মুমুই হয়ে ওঠে গেরাসিমের একমাত্র আপনজন। কিন্তু জমিদারনি মুমুকে পছন্দ না করায় তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। বাধ্য হয়ে গেরাসিম নিজ হাতেই মুমুকে নদীতে ডুবিয়ে দেয়। এরপর গেরাসিম সব ছেড়ে নিজের গ্রামে ফিরে যায়।

আগের মতো কাজ করলেও তার জীবনে আর হাসি বা আনন্দ ফিরে আসে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে তিন মেট্রোস্টেশন কয়েক ঘণ্টা বন্ধ, চলাচলে বিঘ্ন

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে তিন মেট্রোস্টেশন কয়েক ঘণ্টা বন্ধ, চলাচলে বিঘ্ন
মিরপুর–১১ নম্বরে মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। আজ রোববার দুপুরে

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে মেট্রোরেল চলাচলে ব্যাঘাত ঘটেছে।মিরপুরের তিনটি স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বেলা দুইটার দিকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানায়, স্টেশনের নিচের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ কারণে বেলা ১১টা ৩৮ মিনিটে মিরপুর–১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে ঢোকা ও বের হওয়ার সব গেট বন্ধ রাখা হয়। স্টেশনে কোনো ট্রেন থামানো হয়নি। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ হয়নি।বেলা ১১টা ৪৮ মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। তখন এই স্টেশনে ট্রেন থামানো হয়নি।এরপর পল্লবী স্টেশনে ট্রেন থামানো বন্ধ হয়ে যায় দুপুর ১২টা ২৪ মিনিটে। এ সময় এই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।

এতে যাত্রী ওঠানামা বন্ধ থাকে।ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা

গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামের মানুষেরা নিজেরা টাকা তুলে স্থায়ী খেলার মাঠের জন্য জমি কিনেছেন। গত বৃহস্পতিবার খেলার মাঠের জমি বুঝে নেন তাঁরা। সেই জমিতে বাংলাদেশের পতাকা টাঙিয়ে রাখা হয়েছে

ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত গ্রামের শিশুরা। আবার আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ করে দিতে চাঁদা তুলে মাঠের জন্য জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের সেই উদ্যোগে এবার পাশে দাঁড়াচ্ছে সরকার।

মাঠের বাকি জমি কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।আজ রোববার দুপুরে প্রতিমন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সেই নির্দেশনা অনুযায়ী জমি কেনার অর্থের জোগান দিচ্ছে সরকার।জাতীয় ক্রীড়া পরিষদে বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিনুল হক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন