রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। তবে আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে।
নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে তাঁদের লাইসেন্সের আওতায় আনা হবে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।ই-রিকশা চলাচলের নতুন বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে।
বর্তমানে যাঁরা এসব রিকশা চালাচ্ছেন, তাঁদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি করে মোট আটটি অঞ্চল করা হবে।
সূত্র: প্রথম আলো

মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন
সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলা–ভাঙচুর, পাল্টাপাল্টি অভি...
পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন