advertisement

ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী

ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী
আদনান আজাদ ও অপু বিশ্বাস। ভিডিও থেকে
ফটো কার্ড প্রিন্ট

ঢালিউড তারকা অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা চলছে। তাঁকে নিয়ে এ আলোচনা নতুন কোনো সিনেমা নিয়ে নয়। একটি ভিডিওতে দেখা গেছে, মেহেদি পরানোর সময় হঠাৎ তাঁকে চুমু দিচ্ছেন এক যুবক। এরপর লাজুক ভঙ্গিতে হেসে ওঠেন অপু। গতকাল শনিবার দিনভর ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কে এই যুবক, তা নিয়েও তৈরি হয় কৌতূহল। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর নাম আদনান আজাদ।

তাঁরা দুজন একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন।ভিডিওতে অপু বিশ্বাস ও আদনান আজাদকে দেখা গেছে হবু বর-কনের সাজে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করতে করতেই অপুকে চুমু দিয়ে বসেন আদনান। এমন আকস্মিক ঘটনায় কিছুটা লজ্জা পেয়ে হেসে ওঠেন অভিনেত্রী। তাঁদের এই রোমান্টিক মুহূর্তই নজর কেড়েছে নেটিজেনদের।

খোঁজ নিয়ে জানা গেছে, চুমুর এই দৃশ্য ইচ্ছা করেই ধারণ করা হয়েছে, যাতে আলোচনা হয়।আদনান আজাদ ও অপু বিশ্বাস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভাবুক সম্রাট ভাবুক সম্রাট বাগ্‌দানের চার মাসেই বিচ্ছেদের গুঞ্জন, জিয়া শঙ্করের রহস্যময় পোস্ট বাগ্‌দানের চার মাসেই বিচ্ছেদের গুঞ্জন, জিয়া শঙ্করের রহস্যময় পোস্ট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা আইফায় সেরা ‘ধুরন্ধর’, আর কার হাতে কোন পুরস্কার আইফায় সেরা ‘ধুরন্ধর’, আর কার হাতে কোন পুরস্কার
advertisement

অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে

অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩০ আগস্ট ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮১ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। এইবারের বিষয়টি ছিল — ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।

উক্ত আয়োজন থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।আমাদের অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে আপনার মূল বার্তা কী দিতে চান আপনি? এই প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ‘আমার মূল বার্তা থাকবে—আমাদের শিশুদের কেবল শারীরিক সুস্থতা বা ভালো ফলাফলের পেছনে দৌড় করালেই চলবে না, তাদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে।

শ্রেণিকক্ষে কোনো সমস্যা দেখলে শিক্ষকরা যেমন অভিভাবকদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করবেন, তেমনি অভিভাবকরাও শিক্ষকের সাথে সহযোগিতা করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা

শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা
প্রতীকী ছবি, রয়টার্স

ক্রিপ্টোকারেন্সি বাজারের বিস্তার, ব্লকচেইনের নিরাপত্তাত্রুটি ও বৈশ্বিক সাইবার অপরাধের গভীরতার কারণে ক্রিপ্টো খাতে হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে। ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় সাইবার আক্রমণ এবং হ্যাকিংয়ের মাধ্যমে বড় ধরনের আর্থিক ক্ষতির ঘটনা প্রায়ই ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৬৩০ কোটি ডলারের বাইন্যান্স হ্যাকিং থেকে শুরু করে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় কেলেঙ্কারি ডিজিটাল সম্পদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।

হ্যাকিংয়ের সময় ক্ষতির পরিমাণ বিশাল হলেও অনেক ক্ষেত্রে পরবর্তী সময় কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফ্রিজ করার মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ তহবিল পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।হ্যাকিংয়ের তালিকায় দেখা যায়, ২০২৬ সালের অক্টোবরে বাইন্যান্সে প্রায় ৬৩০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ হ্যাকিংয়ের ঘটনা ঘটে।

তবে বাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ই হি জানান, এর মধ্যে ২৮৩ কোটি ডলারের বেশি অর্থ এরই মধ্যে ফ্রিজ করা হয়েছে এবং সব ক্ষতি বাইন্যান্স নিজে বহন করবে।এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাইবিট এক্সচেঞ্জে প্রায় ১৫০ কোটি ডলারের সাইবার হামলার ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন