advertisement

হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান

হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
মেজর (অব.) আখতারুজ্জামান
ফটো কার্ড প্রিন্ট

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান।জামিন চেয়ে আখতারুজ্জামানের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।এর আগে অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত সপ্তাহে আবেদন করেন আখতারুজ্জামান।

আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি আর্টনি জেনারেল মো. মনজুরুল আলম (সুজন)।গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে ১ অক্টোবর রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
advertisement

অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার

অনিশ্চয়তার মুখে উদীয়মান ফুটবলার প্রতিমার ক্যারিয়ার

জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দেশের পাশাপাশি বিদেশের মাঠেও খেলেছেন প্রতিমা মুন্ডা। ফুটবল ঘিরেই ছিল তার স্বপ্ন। কিন্তু খেলার মাঠে পাওয়া গুরুতর চোট এবং পরিবারের আর্থিক সংকটে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’

‘৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’

আগামী ৩ মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার। এরমধ্যে শুধু ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির সমাবর্তনের কারণে পরিবর্তন হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাবির সমাবর্তনের কারণে পরিবর্তন হলো শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন