advertisement

ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী
ইলন মাস্ক
ফটো কার্ড প্রিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে পণ্য উৎপাদন এতটাই বেড়ে যাবে যে অর্থের প্রচলিত গুরুত্ব হারিয়ে যেতে পারে বলে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর মতে, ভবিষ্যতে মানুষের পরিশ্রম করার প্রয়োজনীয়তা কমে যাবে, কমবে উৎপাদন খরচও।

আর তাই সুদূর ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় করা অর্থহীন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লেখেন, ভবিষ্যতে ব্যাপক প্রাচুর্য তৈরি হবে—এমন প্রত্যাশা থেকেই তিনি নিজের কিছু প্রশ্নবিদ্ধ আর্থিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি খুঁজে নিচ্ছেন। তাঁর মতে, অতিরিক্ত বেপরোয়া হওয়া ঠিক নয়। তবে কয়েক বছর পর এসব সিদ্ধান্তের বেশির ভাগেরই হয়তো আর কোনো গুরুত্ব থাকবে না।

সেই পোস্টের জবাবে ইলন মাস্ক লেখেন, সুপার ইন্টেলিজেন্ট অ্যাবানড্যান্স বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রাচুর্যের যুগে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার কোনো মানে নেই।এআই ও রোবট নিয়ে ইলন মাস্কের ৪ ভবিষ্যদ্বাণীভবিষ্যতে অর্থের প্রয়োজনীয়তা কমে যাওয়ার কথা এবারই প্রথম বলেননি ইলন মাস্ক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন
advertisement

রাস্তার কাজে অনিয়ম, ঢালাই করা অংশ তুলে ফেলার নির্দেশ হুইপের

রাস্তার কাজে অনিয়ম, ঢালাই করা অংশ তুলে ফেলার নির্দেশ হুইপের

হবিগঞ্জে রাস্তা সংস্কারকাজে অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ। কাজের উদ্বোধন শেষে তদারকি করতে গিয়ে ঢালাইয়ে সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি এবং পাথরের পরিমাণ কম দেখতে পান তিনি। এসময় নিজে দাঁড়িয়ে থেকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাটাররা ব্যর্থ, শেষ ভরসা জাকের-নাঈমের দিকে তাকিয়ে বাংলাদেশ

ব্যাটাররা ব্যর্থ, শেষ ভরসা জাকের-নাঈমের দিকে তাকিয়ে বাংলাদেশ

শেষ পর্যন্ত কী হবে, তা বলে দেবে সময়। তবে এখন যে দুজনের দিকে তাকিয়ে বাংলাদেশ, তাদের একজন জাকের আলী অনিক। ঢাকা টেস্টে তিনি একাদশেই ছিলেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ

নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ।

খেলাধুলায় প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ সিজন–২-এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা, দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পেয়েছে।

এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।প্রথম আলো চর আলোর পাঠশালা মনে করে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের পরিপূর্ণ বিকাশে অপরিহার্য।

তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজনের মধ্য দিয়ে চরাঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা সবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন