advertisement

ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন

ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন
ছবিটি এআই দিয়ে আঁকা
ফটো কার্ড প্রিন্ট

ধরুন, বেলা ৩টা। অফিসের ডেস্কে বসে রাজীবের (ছদ্মনাম) ফোনে বার্তা এল, ‘আপনার মোটরসাইকেলের ট্রাফিক জরিমানা ২৪ ঘণ্টার মধ্যে না দিলে অর্থদণ্ড দ্বিগুণ হবে।’ সঙ্গে একটা লিংক আর আগে দিলে ছাড়ের লোভ! বার্তাটা এমনভাবে লেখা, যেন সত্যিই সরকারি কোনো দপ্তর থেকে এসেছে। বুকটা ধক করে উঠল রাজীবের!ঢাকায় এখন এআই-চালিত স্মার্ট ক্যামেরা বা স্বয়ংক্রিয় নজরদারি ক্যামেরা দিয়ে ট্রাফিক আইন প্রয়োগ চলছে—সীমিত আকারে।

এই সুযোগে প্রতারকেরা সরকারি নোটিশের নকলে ভুয়া বার্তা বা এসএমএস ছড়াচ্ছে। লিংকে ক্লিক করলে সেটা নিয়ে যায় হুবহু বিআরটিএর সেবা পোর্টালের মতো দেখতে ভুয়া একটা ওয়েবসাইটে। প্রতিবেদন অনুযায়ী এমন এক ঘটনায় বিকাশে জরিমানা দিতে গিয়ে একজনের ১৫ হাজার টাকা চলে গেছে।ঝুঁকিটা কোথায়?বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রতারকেরা এখন জেনারেটিভ এআই দিয়ে নির্ভুল বানানের, বিশ্বাসযোগ্য বার্তা বানাতে পারে।

আগের মতো সহজেই বানানের ভুল বা অসামঞ্জস্যতা দেখে ধরা কঠিন।তাই মনে রাখুন—অচেনা লিংক পেলেই ক্লিক করবেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল আপনার স্ক্রল কে ঠিক করে দেয় আপনার স্ক্রল কে ঠিক করে দেয় পাসকি কী, পাসকি কেন নিরাপদ পাসকি কী, পাসকি কেন নিরাপদ
advertisement

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ আরচারিতে আরেকটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
কর্ণফুলী নদী চ্যানেল হয়ে বন্দরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি কন্টেইনারবাহী জাহাজ আসা-যাওয়া করে। চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুবিধা নিতে পারে, এমন কথাও বিশ্লেষকেরা বলে আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ কার্যতই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সুবিধা নেওয়া এক বিষয় নয়।

সেই অবস্থান কাজে লাগাতে প্রয়োজন অবকাঠামো, শিল্পায়ন, বিনিয়োগ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক সম্পর্ক।সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর কূটনীতি। ছোট দেশ হিসেবে বৃহৎ দুই প্রতিবেশী দেশের বাজারের সুবিধা নিতে নিজেদের দর-কষাকষির সক্ষমতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

জাপানের বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্পোন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে সেই পুরোনো প্রসঙ্গটি নতুন করে সামনে এসেছে।বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ‘ইনিশিয়েটিভ বিগ-বি’ নামে পরিচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন