advertisement

আপনার স্ক্রল কে ঠিক করে দেয়

আপনার স্ক্রল কে ঠিক করে দেয়
ছবিটি এআই দিয়ে আঁকা
ফটো কার্ড প্রিন্ট

রাত ১১টা। ‘আর একটা রিল দেখেই ঘুমাব’—এই কথা বলে সাবিহা (ছদ্মনাম) ফোন হাতে নিয়েছিলেন। এখন ঘড়িতে রাত ১টা। কীভাবে দুই ঘণ্টা কেটে গেল, তিনি নিজেও জানেন না!এর পেছনে কাজ করছে সুপারিশ ব্যবস্থা বা রেকমেন্ডেশন অ্যালগরিদম, অর্থাৎ ধাপে ধাপে হিসাব কষে সিদ্ধান্ত নেওয়ার এক সেট নিয়ম। আপনি কোন ভিডিওতে থামলেন, কতক্ষণ দেখলেন, কোনটায় লাইক দিলেন, কোনটা শেয়ার করলেন—সবই খেয়াল রাখা হয়।

তারপর অনুমান করে, পরের কোন ভিডিওটা আপনাকে আরও কিছুক্ষণ আটকে রাখতে পারবে, সেভাবেই সেটা পরামর্শ দেয় বা সাজেস্ট করে।২০২৬ সালের এক গবেষণায় তরুণ ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা মানসম্মত কনটেন্ট চান। কিন্তু অ্যালগরিদম গুরুত্ব দেয় কনটেন্ট কতটা সাড়া ফেলছে, সেটাকে। অর্থাৎ আপনি যা সত্যিই চান আর যে কনটেন্টে নিজের অজান্তে আটকে যান—এ দুটো সব সময় এক নয়। আর ‘যন্ত্র’ সেই ফারাকটাই সব সময় বোঝে না।ফলাফল?

আপনার ফিড ধীরে ধীরে একই ধরনের কনটেন্টে ভরে ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল পাসকি কী, পাসকি কেন নিরাপদ পাসকি কী, পাসকি কেন নিরাপদ
advertisement

চড়া সুদে ঋণ, অন্যের সহায়তা, জমি বিক্রির টাকায় চিকিৎসা

চড়া সুদে ঋণ, অন্যের সহায়তা, জমি বিক্রির টাকায় চিকিৎসা
আইসিইউতে চিকিৎসাধীন মেয়ে তমার চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বিগ্ন মা লিপি আক্তার। মেয়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন তিনি

গত ১৯ সেপ্টেম্বর কিশোরী তমা আক্তারের হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। বাবা–মা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর ১৩ অক্টোবর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে। তমার কিডনি জটিলতা শনাক্ত হয়েছে। তার রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রার চেয়ে ২২ গুণ বেশি।

গত রোববার থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে ডায়ালাইসিস শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের আইসিইউর সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় তমার মা লিপি আক্তারকে। তাঁদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে। তিনি জানান, চার সন্তানের মধ্যে তমা সবার বড়। বাকি সন্তানদের নানির কাছে রেখে তিনি ও তাঁর স্বামী হাসপাতালে এসেছেন।

শারীরিক অবস্থার অবনতি হলে তমাকে ৩১০ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি

এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি

২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে অপ্রয়োজনে নৌকার ছবি রাখার ঘটনায় জড়িত অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আত্মহত্যার প্রশ্নই আসে না, খুন করে নদীতে ফেলা হতে পারে: তাহসিফের বাবা

আত্মহত্যার প্রশ্নই আসে না, খুন করে নদীতে ফেলা হতে পারে: তাহসিফের বাবা

বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছেন না তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন