advertisement

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম
জিম্বাবুয়ের মারুমানিকে আউট করে মাইলফলকটির দেখা পান রশিদ খান
ফটো কার্ড প্রিন্ট

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেটা ২০১০ সালে এবং ক্রিকইনফোর হিসাবে তখন রশিদ খানের বয়স ১২ বছর।টিভি পর্দায় আফ্রিদির বোলিং ভীষণ মনে ধরেছিল কিশোর রশিদের। সে বয়সে ব্যাটিংয়ে বেশ ভালো হলেও ধীরে ধীরে লেগ স্পিনেও হাত পাকান আফ্রিদির মতোই।

১৬ বছর পর সেই রশিদ এখন এমনই এক উচ্চতায়, যেখানে তাঁকে দেখে শুধু আফ্রিদি নন, সাধারণ ক্রিকেটপ্রেমীও খুশি হবেন।টি–টুয়েন্টিতে রশিদ বেশ আগে থেকেই সর্বকালের অন্যতম সেরা বোলার। সেই পথেই গতকাল রাতে নিজেকে অনন্য একটি উচ্চতায় তুলেছেন। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের দেখা পান আফগান লেগ স্পিনার।

শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টুয়েন্টিতে ১৯ রানে জয়ের ম্যাচে তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লু করে মাইলফলকটির দেখা পান ২৮ বছর বয়সী রশিদ।ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আফগান তারকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড় স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে... আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৬)
advertisement

এমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড়

এমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড়

সারের ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। নতুন তালিকায় স্থানীয় সংসদ সদস্যের আপন ভাতিজার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবশেষে লম্বা স্পেলে বোলিংয়ের সুযোগ পেয়েই বাজিমাত নাঈমের

অবশেষে লম্বা স্পেলে বোলিংয়ের সুযোগ পেয়েই বাজিমাত নাঈমের

তাকে কেন দলে রাখা হয়েছে? তিনি তো স্বীকৃত অফস্পিনার। তবে কেন তাকে লম্বা স্পেলে বোলিং করানো হয় না? অপর দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ যেখানে ১৯ ওভার বল করেছেন, আর বাঁহাতি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাঈমের দ্রুততম ‘ফিফটি’

নাঈমের দ্রুততম ‘ফিফটি’

টেস্টের দ্বিতীয় দিনে নাঈম হাসান বোলিং পেয়েছেন মাত্র ৩ ওভার। রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সমালোচনা শুরু, নাঈমকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন