আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর হাজির হতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আদেশ দেন।পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।
স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল এই নোটিশ দিয়েছেন।গাজী মোনাওয়ার হুসাইন বলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে নানা ধরনের অবমাননাকর কথা বলেছেন। এসব কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে। ৪ নভেম্বর সশরীর হাজির হয়ে তাঁকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
এ ট্রাইব্যুনালের অপর দুজন সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সূত্র: প্রথম আলো

গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে তুর্গেনেভের ‘মুমু’
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে তিন মেট্রোস্টেশন কয়েক ঘণ্টা বন্ধ, চলাচলে বিঘ্ন
গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা
ঢাকায় আট অঞ্চলে চলবে আট রঙের ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে অফিসার পদে নিয়োগের সুযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন