ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত গ্রামের শিশুরা। আবার আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ করে দিতে চাঁদা তুলে মাঠের জন্য জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের সেই উদ্যোগে এবার পাশে দাঁড়াচ্ছে সরকার।
মাঠের বাকি জমি কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।আজ রোববার দুপুরে প্রতিমন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেই নির্দেশনা অনুযায়ী জমি কেনার অর্থের জোগান দিচ্ছে সরকার।জাতীয় ক্রীড়া পরিষদে বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিনুল হক।
সূত্র: প্রথম আলো

মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন
সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলা–ভাঙচুর, পাল্টাপাল্টি অভি...
পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন