রাজধানীর শেরেবাংলা নগর থানার উল্টো দিকে সারি সারি টিনের ঘর। সেখানেই রাস্তার পাশে মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে রান্না করছিলেন তামান্না (৩২) নামের এক নারী।জানতে চাইলাম, লাকড়ি পুড়িয়ে রান্না করছেন কেন? উত্তরে তামান্না বললেন, ‘গ্যাসের দাম বেশি। অত দাম দিয়া গ্যাস কিইন্না কুলাইতে পারি না।’রাজধানীতে তামান্নার মতো নিম্ন আয়ের মানুষের কেউ কেউ এখন মাটির চুলায় লাকড়ি, চেলা কাঠ, কাগজ ইত্যাদি পুড়িয়ে রান্না করছেন।
কারণ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তা কেনার সামর্থ্য তাঁদের নেই।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি নভেম্বর মাসের জন্য এলপিজির যে দাম নির্ধারণ করেছে, তাতে ১২ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।দেশে গত মার্চে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।
বাজারে তখন দেড় হাজার টাকার আশপাশে ১২ কেজির এলপিজির সিলিন্ডার বিক্রি হতো।তামান্নার সঙ্গে কথা বলে জানা গেল, স্বামী ও ছোট দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার।
সূত্র: প্রথম আলো

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
চাকরি হারিয়ে সবুজে ফেরা
শিলা, মিথিলার পর এবার মাহি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ
মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন