advertisement

প্রাথমিকের শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতে দক্ষতায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিকের শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতে দক্ষতায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ফটো কার্ড প্রিন্ট

দেশের প্রাক্‌–প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ৬ নভেম্বর ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালকদের পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়।এ কর্মসূচির আওতায় শিশুদের শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

পাশাপাশি সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও সহায়তা দেবে বিশ্বব্যাংক।বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশই বয়সোপযোগী সহজ কোনো লেখা পড়ে তা বুঝতে পারে না।

উচ্চমধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ ও ব্রাজিলে ৪৭ শতাংশ।বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম কর্মশক্তি গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন ৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা
advertisement

প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইয়াসিন

প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইয়াসিন
পুলিশের হেফাজতে, হাতে হ্যান্ডকাফ। তবু শেষরক্ষা হলো না। প্রস্রাব করার কথা বলে বাইরে যাওয়ার সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ পরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা

সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। তাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ কে হবে! এবার এ প্রশ্নের উত্তর জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গতবারের আয়োজনে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা এত নজর কেড়েছিলেন ও ভালো করেছিলেন যে এ নিয়ে আগ্রহ এবার অনেক বেশি।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহিতাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা।মিথিলা পরেছেন আইস ব্লু শিয়ার মারমেইড গাউন। একই ধরনের মারমেইড গাউন পরেছেন মাহি। তাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলাতাঁর পোশাকের রঙ ক্রিম।

অত্যন্ত আকর্ষণীয় লাগছিল এ সময় দুই বিউটি কুইনকে।ছবি: ফেসবুক রিলসের স্ক্রিনশট

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।

আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন