advertisement

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর
অ্যামচেম ও ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোর শেষ দিনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) অ্যামচেমের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন, কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা উদ্দিন আহমদ
ফটো কার্ড প্রিন্ট

অ্যামচেম ও ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোর শেষ দিনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) অ্যামচেমের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন, কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা উদ্দিন আহমদ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) এবং এই চুক্তির সঙ্গে সম্পর্কিত ফলাফল বাংলাদেশকে নিজেদেরই সামলাতে হবে।

ফলে আমরা চুক্তিকে কীভাবে ব্যবহার করছি, তা গুরুত্বপূর্ণ।

এ জন্য চুক্তিতে কী আছে এবং এর অর্থ কী—তা নিয়ে পূর্ণ স্বচ্ছতা থাকা উচিত।’আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা বলেন ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএইএ) সভাপতি ও এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর।অনুষ্ঠানে সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমরা চুক্তির সুযোগগুলো কী এবং ঝুঁকি বা ফাঁদগুলো কী, তা বুঝতে পারি, ততক্ষণ এটির সুফল আমরা নিতে পারব না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে
advertisement

প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইয়াসিন

প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইয়াসিন
পুলিশের হেফাজতে, হাতে হ্যান্ডকাফ। তবু শেষরক্ষা হলো না। প্রস্রাব করার কথা বলে বাইরে যাওয়ার সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ পরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা

সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। তাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ কে হবে! এবার এ প্রশ্নের উত্তর জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গতবারের আয়োজনে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা এত নজর কেড়েছিলেন ও ভালো করেছিলেন যে এ নিয়ে আগ্রহ এবার অনেক বেশি।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহিতাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা।মিথিলা পরেছেন আইস ব্লু শিয়ার মারমেইড গাউন। একই ধরনের মারমেইড গাউন পরেছেন মাহি। তাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলাতাঁর পোশাকের রঙ ক্রিম।

অত্যন্ত আকর্ষণীয় লাগছিল এ সময় দুই বিউটি কুইনকে।ছবি: ফেসবুক রিলসের স্ক্রিনশট

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা

মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।

আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন