advertisement

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা
তরুণদের জন্য আছে দক্ষতা উন্নয়নের নানা সুযোগ
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বজুড়ে বাড়ছে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি পেশাজীবীদের চাহিদা। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ। দক্ষ জনশক্তির এই ঘাটতি দূর করতে পারলে বদলে যেতে পারে কর্মসংস্থান, প্রবাসী আয় ও দেশের অর্থনীতির চিত্র।জাপান, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কারিগরি কর্মীর চাহিদা বাড়ছে। অথচ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের বড় অংশই স্বল্পদক্ষ।

প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বাড়াতে পারলে খুলতে পারে ভালো বেতনের চাকরির নতুন পথ।জাপান ২০২৯ সালের মার্চের মধ্যে ১৬ খাতে প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি দক্ষ কর্মী নেবে। আন্তর্জাতিক চাহিদার একটি অংশও বাংলাদেশ পূরণ করতে পারলে দেশের শ্রমবাজারে বড় পরিবর্তন আসতে পারে।বাংলাদেশের লাখো তরুণ প্রতিবছর পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন। তাঁদের অনেকের হাতে শিক্ষাগত সনদ থাকলেও নেই কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা।

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর সংকট ক্রমেই বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন
advertisement

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ আরচারিতে আরেকটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
কর্ণফুলী নদী চ্যানেল হয়ে বন্দরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি কন্টেইনারবাহী জাহাজ আসা-যাওয়া করে। চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুবিধা নিতে পারে, এমন কথাও বিশ্লেষকেরা বলে আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ কার্যতই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সুবিধা নেওয়া এক বিষয় নয়।

সেই অবস্থান কাজে লাগাতে প্রয়োজন অবকাঠামো, শিল্পায়ন, বিনিয়োগ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক সম্পর্ক।সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর কূটনীতি। ছোট দেশ হিসেবে বৃহৎ দুই প্রতিবেশী দেশের বাজারের সুবিধা নিতে নিজেদের দর-কষাকষির সক্ষমতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

জাপানের বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্পোন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে সেই পুরোনো প্রসঙ্গটি নতুন করে সামনে এসেছে।বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ‘ইনিশিয়েটিভ বিগ-বি’ নামে পরিচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন