শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘ যাচাই-বাছাই শেষে এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ (১০ নভেম্বর) মঙ্গলবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিএসইসি সূত্র জানায়, ৩ নভেম্বর কমিশন সভায় সংস্থাটির জব্দ করা শতাধিক বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর এক সপ্তাহ যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তাতে বিএসইসির জব্দ করা শতাধিক বিও হিসাবের মধ্য থেকে ৯৩টি বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো

ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহ...
ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স
প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন
তুরস্কে তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক
রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন