গ্রাফিকস কার্ড কেবল গেমারদের জন্যই নয়, একই সঙ্গে ডিজাইনার, ভিডিও এডিটর, থ্রিডি মডেলার এবং এআই ডেভেলপারদের মতো ক্রিয়েটরদের জন্য কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি সেরা গ্রাফিকস কার্ড নির্বাচন করতে কেবল শীর্ষ মডেলের পেছনে না ছুটে কাজের ধরন অনুযায়ী কিছু মৌলিক বিষয় বিবেচনা করা উচিত।
সৃজনশীল পিসির জন্য গ্রাফিকস কার্ড কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।ভির্যাম মেমোরি: সৃজনশীল কাজের ক্ষেত্রে ভির্যাম সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এআই মডেল তৈরি, হাই-রেজোল্যুশন ভিডিও সম্পাদনা বা থ্রিডি রেন্ডারিংয়ের জন্য বেশি ভির্যাম প্রয়োজন। ১৬ জিবি ভির্যাম বেশির ভাগ সাধারণ কাজের জন্য যথেষ্ট। তবে ভারী এআই ও সিমুলেশন কাজের জন্য ৩২ জিবি ভির্যামের প্রয়োজন হয়।
নতুনদের জন্য বাজেট কম থাকলে ৮ জিবি ভির্যাম দিয়ে কাজ শুরু করা সম্ভব।কাজের ধরন অনুযায়ী পারফরম্যান্স: শুধু ভির্যামের পরিমাণ বেশি হলেই হবে না, কার্ডের প্রসেস করার গতি ও ব্যান্ডউইডথ কেমন, তা-ও দেখা জরুরি।
সূত্র: প্রথম আলো

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা
বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা
এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়
ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন