advertisement

‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে

‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে
ওয়াসিম আকরামের ছেলে তৈমুর আকরাম
ফটো কার্ড প্রিন্ট

ক্রিকেট বলটা হাতে নিয়ে একটু বাঁকিয়ে দিলেই ব্যাটসম্যানের রাতের ঘুম হারাম হয়ে যেত। কখনো ইনসুইং, কখনো আউটসুইং। আর ইয়র্কার হলে তো কথাই নেই। ব্যাটসম্যানের স্টাম্প ছত্রখান!ওয়াসিম আকরামের হাত থেকে বের হওয়া বলের এমনই জাদু দেখেছে ক্রিকেট–বিশ্ব। সে জন্যই তাঁর নাম ‘সুলতান অব সুইং’। কিন্তু প্রকৃতির কী অদ্ভুত খেয়াল, সেই সুলতানের বড় ছেলে তৈমুর আকরাম ক্রিকেট বল হাতে নেননি। বাবার মতো সুইং করানোর নেশা তাঁর নেই।

বরং তাঁর নেশা প্রতিপক্ষকে ঘুষি মেরে কুপোকাত করা! ক্রিকেটের রাজপুত্রের ছেলে হয়েছেন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) যোদ্ধা।‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’ কথাটা সব সময় সত্যি হয় না। ‘সুলতান অব সুইং’–এর ছেলে ক্রিকেট বলের সুইং–টুইংয়ের ধার ধারেননি। তাঁর পথটা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হওয়ার। বাবার কাছে অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং ছেলের লড়াই দেখে গর্বে বুকটা চওড়া হয়েছে তাঁর।

গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈমুরের একটি ছবি পোস্ট করেছেন ওয়াসিম আকরাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ ‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা ‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম
advertisement

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারেন প্রবাসী ফুটবলাররা

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারেন প্রবাসী ফুটবলাররা
সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এইম্যাচে দুই দলের লড়াইয়ে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন প্রবাসী ফুটবলাররা। কারণ, বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলেই রয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমান্তের বাইরের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না

সীমান্তের বাইরের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি

বাংলাদেশে ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বাংলাদেশ যে অর্থায়ন পাচ্ছে, তার বড় অংশই আসছে ঋণ হিসেবে। ২০০০ সাল থেকে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ এসেছে ঋণের মাধ্যমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন