advertisement

সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

সরকারি গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
ফটো কার্ড প্রিন্ট

অর্থ মন্ত্রণালয় চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে সরকারি ব্যয়ে কঠোরতা আরোপ করেছে। নতুন গাড়ি কেনা (বিশেষ ক্ষেত্র ছাড়া), সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ থাকবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত অগ্রিম ঋণও থাকছে না। ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত বাজেট প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

এতে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার প্রয়োজন হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল
advertisement

জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যারা এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার উপযুক্ত প্রমাণক দিয়ে আবেদন করতে পারবেন তারা....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
ইমরান খান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।থানা–পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

গ্রেপ্তার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে আজ দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুরঞ্জিত দাসের নিজ চেম্বারে হামলার ঘটনা ঘটে। এ সময় চিকিৎসককে গালাগাল ও মারধরের অভিযোগ ওঠে যুবদল নেতা ইমরান খানের বিরুদ্ধে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ হাসপতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস।

এ সময় যুবদল নেতা ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবশেষে মতিঝিলের সেই ভবন বুঝে পেল বেসিক ব্যাংক

অবশেষে মতিঝিলের সেই ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
মতিঝিলে নিজেদের প্রধান কার্যালয়ের জন্য ভবনটি আজ মঙ্গলবার বুঝে পেয়েছে বেসিক ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক অবশেষে তাদের প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের পাশেই এ ভবনের অবস্থান। এক যুগের বেশি আইনি লড়াই শেষে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম শেষে ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি কাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে ব্যাংকটি।

বেসিক ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের অনুকূলে দেওয়ার নির্দেশ দেন। আদালতের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষকে ভবনটির দখল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন