মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব
শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘ যাচাই-বাছাই শেষে এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ (১০ নভেম্বর) মঙ্গলবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিএসইসি সূত্র জানায়, ৩ নভেম্বর কমিশন সভায় সংস্থাটির জব্দ করা শতাধিক বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর এক সপ্তাহ যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তাতে বিএসইসির জব্দ করা শতাধিক বিও হিসাবের মধ্য থেকে ৯৩টি বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো
‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন
বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মনে ভয় ধরিয়ে দিত। বিশেষ করে ‘দুশমন’ ও ‘সংঘর্ষ’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছিলেন আশুতোষ রানা। তবে পর্দার সেই নিষ্ঠুর মানুষটি বাস্তবে একেবারেই অন্য রকম। অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন, গান করেন, লেখক হিসেবেও রয়েছে পরিচিতি। অভিনেত্রী রেণুকা শাহানের সঙ্গে দীর্ঘদিনের সংসার তাঁর। সময়ের সঙ্গে বদলেছে অভিনীত চরিত্রও।
শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ কিংবা ‘ছাবা’—সবখানেই দেখা গেছে তাঁকে। ২০২৬ সালেও অভিনয়ে সক্রিয় এই অভিনেতা। আজ ১০ নভেম্বর তাঁর ৫৯তম জন্মদিন। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আশুতোষ রানার জীবনের কিছু জানা–অজানা তথ্য।আশুতোষ রানা নামেই তাঁকে চেনে দর্শক। তবে তাঁর পুরো নাম আশুতোষ রামনারায়ণ নিখরা। ১৯৬৭ সালের ১০ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের গদরওয়ারায় জন্ম তাঁর।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল।
সূত্র: প্রথম আলো
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার
গঙ্গা নদীর পানিবণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে। প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান জানতে চান, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির নবায়ন অথবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে?
নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে আগামী ১ জানুয়ারি থেকে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য পানি কীভাবে নিশ্চিত করা হবে?জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে।
সূত্র: প্রথম আলো

ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে জরুরি সভা, কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন