advertisement

আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত

আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত
ফটো কার্ড প্রিন্ট

কয়েক বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় শিক্ষার্থীদের নিয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবিয়েছিল। কারখানাটিতে নারী পোশাকশ্রমিকদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি, সীমিত আয় ও আর্থিক পরিকল্পনার অভাবে অনেক শ্রমিকের বেতন মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়।

যে কারণে তাঁদের ধারদেনা করতে হয়। কেউ কেউ প্রয়োজনীয় খরচের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার পেছনেও এমনভাবে অর্থ ব্যয় করেন যে পরে খাবারের খরচ সামলাতে হিমশিম খান। সেদিনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলাম, অর্থ উপার্জন করাই আর্থিক সক্ষমতার একমাত্র শর্ত নয়; সেই অর্থ কীভাবে ব্যয় করতে হবে, কোন প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, তা জানাও সমান গুরুত্বপূর্ণ।

অথচ আমাদের শিক্ষাব্যবস্থায় এই বাস্তব জীবনদক্ষতা কতটা গুরুত্ব পায়?করোনাকালে এই প্রশ্নের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয় সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা
advertisement

এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?

এতগুলো এমপির আমিন আমিন আকুতি কি আল্লাহ শুনবেন না?
জাতীয় সংসদে কেউ যেন ফ্যাসিবাদ ফেরানোর পরিস্থিতি করতে না পারে, প্রতিহতের শক্তি দিন এমন মোনাজাত করা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বৈদেশিক সম্পর্ক হোক নিজের স্বার্থে, নিজের শর্তে

বৈদেশিক সম্পর্ক হোক নিজের স্বার্থে, নিজের শর্তে
এ কে এম আহসান উল্লাহ, অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা ও অভিবাসন বিভাগ, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেই

বাংলাদেশে নতুন বন্দর, বড় বিনিয়োগ কিংবা প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ উঠলে আলোচনার কেন্দ্রে চলে আসে অতি পরিচিত উদ্বেগ: ভারত কী ভাববে, চীন কীভাবে নেবে, যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে কি না। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। কিন্তু নিজেদের প্রয়োজনের আগে অন্যের প্রতিক্রিয়াকে বসালে পররাষ্ট্রনীতি ধীরে ধীরে নিজ গন্তব্য হারাতে পারে। আগামীর বাংলাদেশের জন্য এই চিন্তার বিন্যাস বদলানো প্রয়োজন। এই উদ্বেগের বাস্তব ভিত্তি আছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোল, নদী, সীমান্ত ও নিরাপত্তার নিবিড় সম্পর্ক। চীন অবকাঠামো, উৎপাদন ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র রপ্তানি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ। ফলে একটির সঙ্গে ঘনিষ্ঠতা অন্যটির সন্দেহ তৈরি করতে পারে।

এই বাস্তবতা বিবেচনায় রেখেই বাংলাদেশের প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক অবস্থান, যেখানে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের পাশাপাশি অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা আমাদের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়াবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার
বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী। হঠাৎ পেছন থেকে এসে ছুরিকাঘাত শুরু করে এক তরুণ। সোমবার দুপুরে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।আজ সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।এই পুলিশ কর্মকর্তা বলেন, রাতেই কিশোরের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন