‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আর এই অর্জনের মাধ্যমে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসর। বিশেষ এই আসরটি ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে। এরই মধ্যে বিভিন্ন দেশের প্রতিযোগীরা সেখানে পৌঁছে গেছেন।
আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হবেন মাহিঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরা খান মাহিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়১১–২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ১২০টির বেশি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা।
আজ ৮ নভেম্বর থেকেই তাঁদের ভেন্যুতে আসতে শুরু করার কথা।
সূত্র: প্রথম আলো

ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
৩৭৫ কোটি তিন দিনেই! ঝড় তুলেছে ‘রামায়ণ’
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল...
সালমান খানের ৪১ বার ফোন! গালিগালাজ ও প্রাণনাশের হুমকিতে থমকে যায় বিবেকের ক্যারিয়ার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন