ফুটবল কখন কাকে কোথায় নিয়ে যায়, তার হিসাব বোধ হয় ফুটবলের কাছেও নেই। একদিন যিনি ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবের গোলকিপার, তাঁকেই এক বিশ্বকাপ রাত বানিয়ে দিল বিশ্বতারকা। ইনস্টাগ্রামে অনুসারী বেড়ে গেল কয়েক ঘণ্টায় কয়েক মিলিয়ন। বিজ্ঞাপনের দুনিয়ায় ডাক পড়ল অ্যাডিডাস, পেপসি আর রেড বুলের। ব্যালন ডি’অরের মঞ্চেও জায়গা হলো।নাম তাঁর ভোজিনিয়া। পুরো নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। বয়স ৪০।
কেপ ভার্দের এই গোলকিপার এবারের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে এমন এক কীর্তি গড়েছিলেন, যা তাঁকে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত করে দেয়। বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনকে নিজেদের প্রথম ম্যাচে গোল করতে দেননি। ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এরপর শেষ ষোলোয় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছেন অতিরিক্ত সময় পর্যন্ত।
শেষ পর্যন্ত হারলেও ছোট্ট দ্বীপরাষ্ট্রটির ফুটবল ইতিহাসে জায়গা করে নেয় দলটি।২ কোটি ৮৪ লাখের খ্যাতিতে ‘অসহায়’ ভোজিনিয়াআর ভোজিনিয়া?
সূত্র: প্রথম আলো

ক্যানসারের সঙ্গে লড়ছেন ঋতুপর্ণাদের কোচ, ইংল্যান্ড থেকে দিলেন আবেগঘন বার্তা
সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে
রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন