advertisement

ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন

ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন
মিলিন্দ সুমন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

একসময় নিয়মিত ধূমপান করতেন, মদ্যপানেও ছিল আসক্তি। অথচ আজ তাঁকে দেখলে মনে হবে ফিটনেস যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়সকে যেন হার মানিয়েছেন ভারতীয় অভিনেতা ও মডেল মিলিন্দ সুমন। তবে তাঁর এই জীবনযাপন সব সময় এমন ছিল না। জীবনের একপর্যায়ে ধূমপান ও মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁকে। সম্প্রতি নিজের জীবনের সেই অজানা অধ্যায়ের কথা জানিয়েছেন এই অভিনেতা।

গত ৩০ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া টুডে হেলথ ওয়েলথ সামিটে অংশ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, নিজের অতীত, আসক্তি থেকে বেরিয়ে আসা ও ফিটনেস নিয়ে তাঁর ভাবনা সম্পর্কে। জানান, প্রায় ২৫ বছর আগে ধূমপান ছেড়েছেন তিনি। মদ্যপানের অভ্যাসও একসময় কাটিয়ে উঠেছেন।মডেলিংয়ে এসে বদলে যায় জীবনমিলিন্দ সুমনের জীবনের শুরুটা অবশ্য ছিল অন্য রকম।

মাত্র ৯ বছর বয়স থেকে ২৩ বছর পর্যন্ত প্রতিযোগিতামূলক সাঁতার ছিল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন রসচিঠি রসচিঠি একজন এআই লেখক একজন এআই লেখক নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
advertisement

মানসিক ডাক্তার মানেই 'পাগলের ডাক্তার' এটি সম্পূর্ণ ভুল ধারণা

মানসিক ডাক্তার মানেই 'পাগলের ডাক্তার' এটি সম্পূর্ণ ভুল ধারণা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ২০২৩ সালের ১৭ এপ্রিল উক্ত আয়োজনে ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ এই বিষয়ের উপর আলোচনা করেন তিনি।

পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, প্রচণ্ড ঘাম হওয়া, বুক ধড়ফড় করা এবং খাবার হজম না হওয়া অতিরিক্ত মানসিক চাপের লক্ষণ হতে পারে। কারও মধ্যে এসব উপসর্গ দেখা দিলে বুঝতে হবে তিনি মানসিক চাপে ভুগছেন। ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ শীর্ষক পরামর্শ সভায়এ কথা জানান ডা. সরদার আতিক।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দেশে অনেকেই মানসিক চাপে ভুগলেও মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে চান না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল
সাজেক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। আগামীকাল রোববার এ অবরোধ শিথিল থাকবে। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক দিনের জন্য অবরোধ শিথিল থাকবে। পরদিন থেকে পূর্বঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আবারও চলবে।সাজেকে চলমান বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ উৎসব উদ্‌যাপনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি

এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মানে কেউ পাস করেননি। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি।গত বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।

আর তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এমন প্রতিষ্ঠান ছিল ৬৫টি।এদিকে এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ১১ টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩।

অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন