advertisement

একজন এআই লেখক

একজন এআই লেখক
ফটো কার্ড প্রিন্ট

“এই বইয়ের লেখক আসলে একটা আস্ত অলস মানুষ, যিনি সারা দিন বিড়ি ফুঁকে এআই দিয়ে এসব আবলতাবল লেখা নামান!”​ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার নিজের চোখের ওপরই বিশ্বাস হচ্ছিল না। গত পাঁচ-ছয় বছরে আমি এআই দিয়ে ঠিক কুড়িটা বই লিখে ফেলেছি! কবিতা, থ্রিলার, রোমান্স, হরর থেকে শুরু করে রান্নাবান্না—কী লিখিনি!

এমনকি বউয়ের প্যারা থেকে মুক্তি পাওয়ার ১০১টা কায়দা নিয়েও বই লিখে ফেলেছি।​বাজারের সব প্রকাশনা সংস্থায় আমার নামেই এখন চারদিকে জয়জয়কার। বড় বড় সাহিত্য পুরস্কারের জুরিবোর্ডের লোকজন আমার বাড়ির সামনে ফুল নিয়ে লাইন ধরেছে। পাবলিক আমাকে মহাকবি আর শতাব্দীর সেরা ঔপন্যাসিক ভেবে ধন্য ধন্য করছে। আমাকে আইডল মানা শুরু করছে।

দিন দিন আমার নারী ফলোয়ারও বাড়ছে ঝড়ের গতিতে।​কিন্তু মজার বিষয় হলো, আমি যে এআই লেখক, এ রহস্য আজ পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি।​তো, যা বলছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো
advertisement

নিষেধাজ্ঞা শেষে ফিশারিঘাটে ফিরেছে ইলিশ

নিষেধাজ্ঞা শেষে ফিশারিঘাটে ফিরেছে ইলিশ
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে ধরা ইলিশ এসেছে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে। টুকরিতে সাজিয়ে রাখা হয়েছে মাছ।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। প্রথম দিনেই চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে এসেছে ইলিশ। সাগর থেকে ধরা মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। এরপর শুরু হয় মাছ বাছাই, বরফ দেওয়া, প্যাকেটজাত ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন পাইকারি ব্যবসায়ী ও শ্রমিকেরা।

নিষেধাজ্ঞা শেষে ইলিশের আগমনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ফিশারিঘাটে।দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে ধরা ইলিশ এসেছে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে। টুকরিতে সাজিয়ে রাখা হয়েছে মাছ। দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য ককশিটের বাক্সে ইলিশ ভরছেন শ্রমিকেরা। মাছ সতেজ রাখতে ইলিশের ওপর দেওয়া হচ্ছে বরফ। ককশিটের বাক্সে মাছ ভরার পর লাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ককশিটের বাক্সে মাছের নাম ও ওজন লিখে রাখছেন শ্রমিকেরা।

বাজারজাতের জন্য টুকরিতে বরফ দিয়ে ইলিশ সাজিয়ে রাখছেন শ্রমিকেরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী

প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী
ভূমিকম্পের প্রতীকী ছবি

প্রতি ২৬ সেকেন্ড পরপর পৃথিবীতে মৃদু ভূকম্পন হয়। শুনতে অবাক লাগলেও ৬০ বছর ধরে গবেষণা করেও এই স্পন্দনের সঠিক কারণ এখনো ব্যাখ্যা করতে পারেননি বিজ্ঞানীরা। এটি কোনো হারমোনিক ঘটনা নাকি সূর্যের শক্তির কারণে তৈরি হয়, তা নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে। ১৯৬০ দশকের শুরুতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লামন্ট-ডোহার্টি জিওলজিক্যাল অবজারভেটরির ভূতাত্ত্বিক জ্যাক অলিভার প্রথম পৃথিবীর এই স্পন্দন বা মাইক্রোসিজম নথিভুক্ত করেন।

তবে সে সময় আধুনিক সিসমোলজিস্টদের ব্যবহৃত উন্নত যন্ত্র তাঁর কাছে ছিল না। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা জানান, গিনি উপসাগরের বাইট অব বনি নামের একটি স্থান থেকে তৈরি হচ্ছে এই স্পন্দন।কিছু গবেষকের মতে, এই স্পন্দনের পেছনে একটি সাধারণ কারণ রয়েছে। মহাসাগরের নিচে থাকা কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান একটি বিশাল ঢেউ প্রতিরোধক হিসেবে কাজ করে। গিনি উপসাগরের মহীসোপানের বিশেষ স্থানে নিয়মিত সমুদ্রের ঢেউ আঘাত করায় এই স্পন্দন তৈরি হতে পারে।

বাদ্যযন্ত্রের ড্রামের মতো মহীসোপানের গঠন বিশেষ ধরনের শব্দের সৃষ্টি করছে বলে গবেষকদের ধারণা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে

হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে
ফিলিস্তিনের গাজায় কুঁচকাওয়াজে হামাসের একজন যোদ্ধা

ইসরায়েলিরা যখন তাদের সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে, ফিলিস্তিনিদের সামনে তখন কোনো ভোটের দেখাই নেই।

আগামী ২৮ নভেম্বরের ফিলিস্তিনি আইনসভা নির্বাচন হতে পারত ২০০৬ সালের জানুয়ারির পর তাদের প্রথম নির্বাচন—যখন হামাস পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।গত ১০ অক্টোবর, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অধ্যাদেশ জারি করে নির্বাচন স্থগিত করে ২০২৭ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেন এবং তাঁর নির্বাচনের সময়কাল একই তারিখে নির্ধারণ করেন।

পাঁচ বছরের মধ্যে এটি দ্বিতীয়বার ভোট স্থগিত করার ঘটনা।এই একই নেতৃত্বই এখন ফিলিস্তিনি ঐক্যের শর্তাবলি নির্ধারণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন