দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। প্রথম দিনেই চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে এসেছে ইলিশ। সাগর থেকে ধরা মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। এরপর শুরু হয় মাছ বাছাই, বরফ দেওয়া, প্যাকেটজাত ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন পাইকারি ব্যবসায়ী ও শ্রমিকেরা।
নিষেধাজ্ঞা শেষে ইলিশের আগমনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ফিশারিঘাটে।দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে ধরা ইলিশ এসেছে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে। টুকরিতে সাজিয়ে রাখা হয়েছে মাছ। দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য ককশিটের বাক্সে ইলিশ ভরছেন শ্রমিকেরা। মাছ সতেজ রাখতে ইলিশের ওপর দেওয়া হচ্ছে বরফ। ককশিটের বাক্সে মাছ ভরার পর লাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ককশিটের বাক্সে মাছের নাম ও ওজন লিখে রাখছেন শ্রমিকেরা।
বাজারজাতের জন্য টুকরিতে বরফ দিয়ে ইলিশ সাজিয়ে রাখছেন শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো

নারকেলগাছের মরা ডাল কেটেই চলছে তৈয়ব আলীর সংসার
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী
হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে
ব্যক্তিগত সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হলে নীরব থাকবেন না

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন