জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্লেনারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ইউএনওয়েব টিভি বৈঠকটি সরাসরি সম্প্রচার করে।
বৈঠকের শুরুতে জি-৭৭-এর পক্ষে উরুগুয়ের প্রতিনিধি বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার খসড়া প্রস্তাব উত্থাপন করেন।প্রস্তাবে বলা হয়, করোনা মহামারি, অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সংঘাত, বৈশ্বিক অভিঘাত—এসব কারণে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতি আছে। এমন প্রেক্ষাপটে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব করা হয়।
বৈঠকে অংশ নেওয়া কোনো দেশের প্রতিনিধি এই প্রস্তাবের বিরোধিতা করেননি।ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের (ইউরোপীয় ইউনিয়নের পক্ষে) প্রতিনিধিরা বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের সময় পেছানোর বিষয়ে সমর্থন দিয়ে বক্তব্য দেন।
সূত্র: প্রথম আলো

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা
তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল
সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন