advertisement

পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না

পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না
চলতি মৌসুমে এমএলএসে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আগামী সোমবার ভোরে নিজেদের পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার কথা মায়ামি তারকা লিওনেল মেসির। কিন্তু সেটি হচ্ছে না। আইনের ভেতরে থেকেই ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।

প্রশ্ন হলো কীভাবে?এমএলএসের নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমে কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে তাঁকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়। গত বুধবার সিনসিনাটির বিপক্ষে মায়ামির সর্বশেষ ম্যাচে (২–২ গোলে ড্র) ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। সেটা এমএলএসের এ মৌসুমে তাঁর পঞ্চম হলুদ কার্ড।

মায়ামি অধিনায়ক মেসি এর আগে অষ্টম, একাদশ, বিংশ, একত্রিশতম ও তেত্রিশতম ম্যাচ উইকেও কার্ড দেখেন।এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি, ‘হলুদ, লাল কার্ড বা অতিরিক্ত কোনো শাস্তি না পেয়ে টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তাঁর নামের পাশে জমা হওয়া হলুদ কার্ডের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে একটি কমে যায়।’ লিগে এই ‘ভালো আচরণের প্রণোদনা’ নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার প্রযোজ্য হয়।পাঁচ নম্বর হলুদ কার্ডটি দেখার আগেই কার্ড না দেখে টানা পাঁচটির বেশি ম্যাচ খেলেছেন মেসি, যার ফলে তাঁর আগের হলুদ কার্ডটি মওকুফ হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্...
advertisement

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের
বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল!

মাঠে লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর সেই চেনা উদ্‌যাপন। কিংবা কিলিয়ান এমবাপ্পের দুরন্ত গতি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছেন তাঁরা। জনপ্রিয়তার বিচারে এই তিন ফুটবল তারকার সঙ্গে পাল্লা দেওয়াই কঠিন। কিন্তু খেলার মাঠের জনপ্রিয়তা আর বাণিজ্যিক আকর্ষণ কি এক জিনিস? উত্তরটা সম্ভবত না।

অন্তত ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকা সেটাই বলছে। সেখানে মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল! ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল আছেন তালিকার ১৩ নম্বরে। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল আছেন তালিকার ১৩ নম্বরে। তাঁর ঠিক পরেই অর্থাৎ ১৪ নম্বরে পর্তুগিজ তারকা রোনালদো। ফ্রান্সের এমবাপ্পে ১৯তম।

আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক
পেট কাটা ষ সিনেমার মশারি পর্বে সুনেরাহ বিনতে কামাল

স্পুকি ফ্যাশনের দিন হ্যালোউইন। এটি এখন আর কোনো বিশেষ ধর্মীয় বা গোষ্ঠীগত উৎসব নয়। বিশ্বজুড়েই সবাই রহস্যময় সব লুকে নিজেকে সাজিয়ে তোলে এই দিনে। হ্যালোউইন কস্টিউম নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা।

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ১০ তারকার আকর্ষণ ছড়ানো লুক দেখে নিন এবারে।পেট কাটা ষ সিনেমার মশারি পর্বে সুনেরাহ বিনতে কামাল ভুতপরী সিনেমার আইকনিক লুকে জয়া আহসানের শাড়ির সাজ মিস্টিরিয়্যাস ক্যাটলেডি লুকে আশনা হাবিব ভাবনা ভিকি জাহেদের মিস্ট্রি মুভি লুকে মেহজাবীন চৌধুরী জ্বীন সিনেমার নাম ভূমিকায় পূজা চেরী হাওয়া সিনেমার বেদেনী গুলতি রূপে নাজিফা তুষিইজিপশিয়ান থিমেটিক লুকে পারশা মাহজাবীন ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনালি সংগ্রামী জীবনের গল্প

সোনালি সংগ্রামী জীবনের গল্প
‘সময় ও দুঃসময়ের কথা : মাহফুজ আনামের কথা ও কথোপকথন’ বইয়ের প্রচ্ছদ অবলম্বনে

জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদের সন্তান মাহফুজ আনাম অনেক আগেই নিজেকে বাংলাদেশের একজন সুনাগরিক ও সংবেদনশীল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম ও ভয়ডরহীন সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন দেশে-বিদেশে।

পেশাদার ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–কে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রজ্ঞাবান এই সাংবাদিককে পরিচয় করিয়ে দিতে দেশবরেণ্য শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘অধ্যাপনায় মাহফুজকে খুবই মানাত, কিন্তু আরও বেশি মানিয়েছে সাংবাদিকতায়। কর্মজীবনের শুরুতেই সে পথপ্রদর্শক হিসেবে পেয়েছিল এস এম আলীকে।…আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে, পরবর্তী সময়ে ঢাকায় এসে এস এম আলীর সঙ্গেই ছিল মাহফুজ আনাম।

এস এম আলীর মৃত্যুর পরে দ্য ডেইলি স্টার-এর জন্য তৈরি শূন্যতা পূরণ করার মতো সবচেয়ে যোগ্য লোক ছিল তরুণ মাহফুজ আনাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন