বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মননশীল করে গড়ে তোলার প্রত্যয়ে পাঠাগার স্থাপন করেছে নোয়াখালী বন্ধুসভা।
‘বন্ধু পাঠাগার’ শিরোনামে ২৯ অক্টোবর বিকেলে মাইজদী বার্লিংটন মোড়ে সোফিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে এই পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ইয়ুথ ভলান্টিয়ার একাডেমি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের নামমাত্র খরচে পাঠদানের মাধ্যমে সমাজের শিক্ষামূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে।
সেই একাডেমির প্রাঙ্গণেই পাঠাগারটি স্থাপন করায় এখানকার শিক্ষার্থীরা সরাসরি বই পড়ার সুযোগ পাবে এবং বিশেষভাবে উপকৃত হবে।
সূত্র: প্রথম আলো

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা
আমার মাথায় কীভাবে আসবে পত্রিকা কেনার জন্য মিটিং করতে হবে
ফুলকপি উঠছে বাজারে, কমছে দাম
বিটিআরসির প্রস্তাবের পর তরঙ্গের দাম আরও কম চায় অপারেটররা, রাজস্ব নিয়ে চিন্তায় সরকার
ভালোবাসার ছোঁয়ায় মর্যাদার বন্ধন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন