advertisement

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল
ব্যালন ডি’অর হাতে হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস
ফটো কার্ড প্রিন্ট

ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী গতকাল তাঁদের সংখ্যায় ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে। বর্তমান ভোটদান পদ্ধতির ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে এবার ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। দ্বিতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পেকে ২৮ পয়েন্ট ব্যবধানে হারিয়ে পুরস্কারটি জেতেন ইংল্যান্ড তারকা।২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতা কেইন ১০০ জন সাংবাদিকের জুরিবোর্ডে ৪০ জনের কাছে প্রথম স্থান পান।

সব মিলিয়ে কেইনের মোট পয়েন্ট ১,০৫৫। এমবাপ্পে ২৩ জন সাংবাদিকের কাছে প্রথম স্থান অর্জন করেন। তাঁর মোট পয়েন্ট ১,০২৭।এর আগে সবচেয়ে কম ব্যবধানে ব্যালন ডি’অর জয়ের রেকর্ডটি ৪১ পয়েন্টের। ২০২৪ সালে ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন রদ্রি।গত বছর পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে ১,৩৮০ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর জেতেন।

তাঁর সঙ্গে ৩২১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় হন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা
advertisement

এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরুর আগে আরেকবার পড়াশোনা চলছে।

এইচএসসির পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশএ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩।

অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা

এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোরের আমলি আদালতে হাজির করা হয় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিন দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে এ আবেদন করা হয়।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আমলি আদালত আবেদনটি নিয়মিত আদালতে শুনানির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নূরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডিবির ওসি নজরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশশাকিল হত্যা মামলায় গত ২৬ অক্টোবর নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ডিবির ওসি বলেন, আগের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি নূরুজ্জামান পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তাঁর দেওয়া তথ্য যাচাইয়ের জন্য আরও সাত দিনের রিমান্ড প্রয়োজন। এ কারণে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আদালত নিয়মিত আদালতে শুনানির নির্দেশ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা

তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা
কে এম তাহসিফ সাউরি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তাঁর বাবা। গত বুধবার তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজে তাহসিফের 'বন্ধুস্থানীয় ছোট ভাই' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তার সঙ্গে দেখা যাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই প্রথমে তাকে হেফাজতে নেয়। পরে তাঁকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন