advertisement

আখরোট নাকি কাজুবাদাম—হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?

আখরোট নাকি কাজুবাদাম—হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কোন বাদাম ভালো জেনে নিন
ফটো কার্ড প্রিন্ট

আখরোট ও কাজুবাদাম দুটোই পুষ্টিকর বাদাম। এগুলো হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। তবে পুষ্টি উপাদান ও স্বাস্থ্যগত উপকারিতার দিক থেকে দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আখরোট এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজুবাদাম কিছুটা সুবিধাজনক হতে পারে। মস্তিষ্কের স্বাস্থ্যে আখরোটআখরোটআখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। বিশেষ করে আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ)।

উদ্ভিজ্জ খাবারে পাওয়া এ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য প্রয়োজনীয়। প্রতি এক আউন্স (২৮ গ্রাম) আখরোটে প্রায় ২ দশমিক ৫৭ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখরোট খাওয়ার সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার দক্ষতা ভালো থাকার সম্পর্ক আছে। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাসের ঝুঁকি কম থাকারও সম্পর্ক রয়েছে।

আখরোটে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা আমরা কুমিল্লায় এআই নিয়ে কাজ করার পরিকল্পনা করছি আমরা কুমিল্লায় এআই নিয়ে কাজ করার পরিকল্পনা করছি জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল নক্ষত্র তৈরির বিরল প্রক্রিয়া জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল নক্ষত্র তৈরির বিরল প্রক্রিয়া
advertisement

এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরুর আগে আরেকবার পড়াশোনা চলছে।

এইচএসসির পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশএ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩।

অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা

এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোরের আমলি আদালতে হাজির করা হয় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিন দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে এ আবেদন করা হয়।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আমলি আদালত আবেদনটি নিয়মিত আদালতে শুনানির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নূরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডিবির ওসি নজরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশশাকিল হত্যা মামলায় গত ২৬ অক্টোবর নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ডিবির ওসি বলেন, আগের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি নূরুজ্জামান পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তাঁর দেওয়া তথ্য যাচাইয়ের জন্য আরও সাত দিনের রিমান্ড প্রয়োজন। এ কারণে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আদালত নিয়মিত আদালতে শুনানির নির্দেশ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা

তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা
কে এম তাহসিফ সাউরি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তাঁর বাবা। গত বুধবার তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজে তাহসিফের 'বন্ধুস্থানীয় ছোট ভাই' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তার সঙ্গে দেখা যাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই প্রথমে তাকে হেফাজতে নেয়। পরে তাঁকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন