মেয়েটার নাম কী বললেন?পুলিশ অফিসার ভ্রু কুঁচকে বদরুলের দিকে তাকায়।—নাসরীন আখতার।—কী করে?—স্থপতি।—বাড়িঘর বানায়?—না না, বাড়িঘরের নকশা করে। আর্কিটেক্ট।—ওই হলো।পুলিশ অফিসার চেয়ার থেকে উঠে বাসার ভেতরের লম্বা প্যাসেজটায় এসে দাঁড়ায়। ‘ডিটেকটিভ বলেছে, এই প্যাসেজ দিয়ে টেনে মেয়েটাকে ধরে নিয়ে গেছে?’—জি।—সে কেমনে বুঝল?—তা জানি না।
উনি বললেন, নাসরীনকে আঘাত করে অজ্ঞান করে তারপর এই প্যাসেজ দিয়ে টেনে বাইরে নিয়ে গেছে।—ডিটেকটিভ এত কিছু বুঝল কীভাবে? সে কি পুলিশের চেয়ে বেশি বোঝে?—জি মানে...।—ওই ফালতু প্রাইভেট ডিটেকটিভকে ডেকেছেন, তাহলে আবার আমাদের ডেকেছেন কেন?—না, মানে, মামা বললেন...।—ও, কমিশনার স্যার তো আবার আপনাদের মামা...পুলিশ অফিসার গলায় একটা অবজ্ঞার আওয়াজ করল। বোঝাই যাচ্ছে, সে কেসটা খুব বিরক্তিসহকারে গ্রহণ করেছে।
একবারে না থাকতে পেরে বদরুলদের বাসায় এসেছে।
সূত্র: প্রথম আলো

এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’
তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ
মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী
‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’
একঝলক (৩০ অক্টোবর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন