পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। দুইশো ছুঁইছুঁই ও দুইশো পেরোনো স্কোর করেও সিরিজের প্রথম তিন ম্যাচে হেরেছে কিউইরা...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। দুইশো ছুঁইছুঁই ও দুইশো পেরোনো স্কোর করেও সিরিজের প্রথম তিন ম্যাচে হেরেছে কিউইরা...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আরও একটি দিন আলোকস্বল্পতায় শেষ, তৃতীয় দিনেও খেলা হতে পারল না পুরো সময়। টেস্টের প্রথম তিন দিনে খেলা হওয়ার কথা ছিল ২৭০ ওভার। কিন্তু প্রতিদিনই শেষ দিকে আলো কমে যাওয়ায় সব মিলিয়ে খেলা হতে পেরেছে ২০৯.৩ ওভার। অর্থাৎ তিন দিনে যতটুকু খেলা হওয়ার কথা ছিল, তার চেয়ে খেলা কম হয়েছে ৬০ ওভারের মতো।তাতেও কেউ মিরপুর টেস্টকে ঠেকাতে পারবে বলে মনে হচ্ছে না। এই টেস্ট ফলাফল দেখবেই দেখবে। তিন দিনে হওয়া ২০৯.৩ ওভারেই যে পড়ে গেছে ২৬ উইকেট!
বাকি আরও দুই দিন। কম আলোর কারণে এই দুই দিনও খেলা আগেভাগে শেষ হলেও ফলাফল মোটামুটি অনিবার্য। শুধু ঝড়বৃষ্টি এতে খেলা ভাসিয়ে না দিলেই হয়।তবে ফলাফল যে হবে, মিরপুর টেস্টে জিতবে কে? তৃতীয় দিনের শেষাংশ দেখার অভিজ্ঞতা থেকে কেউ হয়তো বলবেন, বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম।
কিন্তু আলোকস্বল্পতার কারণে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশের ১০৬ রানের লিডটাকে যদি বাকি ব্যাটসম্যানেরা মিলে মোটামুটি ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারেন, বোলাররা একটা শেষ চেষ্টা করে দেখতে পারেন।
সূত্র: প্রথম আলো
৩৫ রানেই নেই ৫ উইকেট!বাংলাদেশের লিড এক শ পার হয় কি না, তা নিয়েই তখন শঙ্কা। আলোক স্বল্পতায় আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়ার সময়ে অবশ্য ওই অবস্থা থেকে কিছুটা স্বস্তির জায়গায় দল। জাকের আলী ও নাঈম হাসানের ২৬ রানের জুটিতে তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ১০৬ রানের লিড নিয়ে।বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানের আউটেই হয়তো উইকেটের তেমন দায় নেই, তবে এটাও ঠিক—ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বল ঘুরছে, উইকেট স্পিনারদের সাহায্য করছে।
মিরপুরে টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না। তা এখানে কত রানের লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ?তৃতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে এই প্রশ্নে নাঈমের উত্তর, ‘চেষ্টা করব যত বেশি রান করতে পারি। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি, আমরা যদি লম্বা সময় খেলতে পারি, তাহলে যত বেশি রানের লক্ষ্য দেব ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে।
চেষ্টা থাকবে আরও বেশি করার।’দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪ উইকেট নিয়েছেন নাঈম হাসানউইকেটের আচরণ আজ যেমন দেখা গেছে, তাতে দুই শ রানও দূরের পথ।
সূত্র: প্রথম আলো
https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/maliker-mrritzur-proo-haspatal-chareni-morg-8-bchr-dhre-opeksha
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন