১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড ও কনস্যুলেটের কয়েকজন কর্মকর্তা ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু তাঁদের প্রতিবাদ উপেক্ষা করে পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখে নিক্সন প্রশাসন।
এমনকি পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর ঘোষণাও দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের এই ভূমিকার কারণে দেশটির তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। স্বাধীনতার তিন বছর পর সেই হেনরি কিসিঞ্জারই বাংলাদেশ সফরে আসেন। ১৯৭৪ সালের ৩০ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে।
এটি ছিল স্বাধীন বাংলাদেশে মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির প্রথম সফর।
সূত্র: প্রথম আলো

ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড
পাবনায় হঠাৎ বজ্রপাতে নিহত ৬
পাবনায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, মিলল ৩ হাজার লিটার উপকরণ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু
এইচএসসির ফল প্রকাশের দিনে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন