advertisement

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন নতুন কমিটির সদস্যরা
ফটো কার্ড প্রিন্ট

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (এসবিএ) নভেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের বিজিবি সীমান্ত স্পন্দন ক্যানটিনে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের জ্যেষ্ঠ ও পুরোনো সদস্যদের পাশাপাশি বর্তমানে নিবন্ধিত ব্যান্ডগুলোর সদস্যরা অংশ নেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রিতম দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন দেবের নাম ঘোষণা করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তম দেব ও দেবজ্যোতি দত্ত শাওন। সহসাধারণ সম্পাদক হয়েছেন সৌমিক শেখর রায় সাম্য।

সাংগঠনিক সম্পাদক হেলন আমসে, কোষাধ্যক্ষ অনন্ত চক্রবর্তী, প্রচার সম্পাদক আবেলসন পথাম এবং সহপ্রচার সম্পাদক রবিনসন মনোর।কমিটির কয়েকটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
advertisement

অন্তর্বাসে সোনার পেস্ট: ৭ দিনের রিমান্ডে দুই চীনা নাগরিক

অন্তর্বাসে সোনার পেস্ট: ৭ দিনের রিমান্ডে দুই চীনা নাগরিক

তাদের কাছ থেকে মোট ১২ কেজি সোনার পেস্ট জব্দ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি
সবজি বাজার

বাজারে এক পণ্যের দাম কমছে, আবার আরেক পণ্যের বাড়ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সবজির দামে স্বস্তি ফিরলেও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। ডিম ও আলুর দাম বেড়েছে। সবজির মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়তি।

নিত্যপণ্যের বাজারে এমন বিপরীতমুখী প্রবণতার মধ্যে কমেছে খাদ্য মূল্যস্ফীতি।বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশের মূল্যস্ফীতির ধরন: জুলাই–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের গড় খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৩ শতাংশে নেমেছে। আগের প্রান্তিকে এই হার ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। সবজির দাম কমার পাশাপাশি চাল ও গমের দাম কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।

তবে মাছ, মাংস, ডিম, দুধ ও ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের মূল্য বাড়তির দিকে আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ

পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ
শিল্পকারখানার কাঁচামালসহ নানা ধরনের পণ্য নিয়ে বাংলাদেশ প্রবেশের অপেক্ষায় থাকা ট্রাকের সারি। আজ বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দরে

শিল্পকারখানার কাঁচামালসহ বিভিন্ন পণ্য নিয়ে ৭০০ থেকে ৭৫০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আটকে রয়েছে। নানা জটিলতায় যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য প্রবেশ করতে তিন থেকে পাঁচ দিন সময় লাগছে এবং এতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে বলে অভিযোগ আমদানিকারকদের। অন্যদিকে ভারতের পেট্রাপোলে বিপুলসংখ্যক ট্রাক আটকে থাকার তথ্য মানতে রাজি নন বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা।

তাঁদের দাবি, বর্তমানে সেখানে ৩৫০টির মতো ট্রাক আটকে আছে, যা স্বাভাবিক সময়ের মতোই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির পর গত শনিবার থেকে উভয় দেশের এ দুটি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। এ ছাড়া সাইবার হামলার ঝুঁকির কারণে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সার্ভার দুই দিন বন্ধ রাখা হয়। এর ওপর বেনাপোল স্থলবন্দরে ওয়েট স্কেলে পণ্যের ওজন মাপার সার্ভার বন্ধ থাকায় জট আরও বেড়ে যায়।

সব মিলিয়ে দুর্গাপূজার ছুটির সময়ে পেট্রাপোল বন্দরে বাংলাদেশমুখী প্রায় ১ হাজার ৪০০ পণ্যবাহী ট্রাক আটকে পড়েছিল বলে জানান দুই দেশের ব্যবসায়ী ও বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন