advertisement

আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার

আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার
জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড
ফটো কার্ড প্রিন্ট

সাত দিন আগে পিন্ডিতে লঙ্কা-কাণ্ড ঘটিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে জিতে গিয়েছিল লঙ্কানরা। সাত দিন পর আবার যখন ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি সেই দুই দল, রান তাড়ায় আবারও লঙ্কা-কাণ্ড ঘটানো জোগাড়যন্ত্র প্রায় করেই ফেলেছিল শ্রীলঙ্কা। ৩৮৭ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ তুলে ফেলে দলটি। কিন্তু সেখান থেকেই ধপাস পতন। ১৭ বলের মধ্যে ১৬ রান তুলতে অলআউট শ্রীলঙ্কা।

আর তাতে ৫৫ রানের সান্ত্বনার এক জয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটা শেষ করল আগেই বাদ পড়া ইংল্যান্ড।পিন্ডিতে শ্রীলঙ্কার ঐতিহাসিক রান তাড়ায় সেঞ্চুরি পাওয়া পবন রত্নায়েকে আজও সেঞ্চুরি পেয়েছেন। ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় করেছেন ১১৮ রান। অধিনায়ক কুশল মেন্ডিস ৫ ছক্কায় ৭১ বলে করেছেন ৮৯ রান। তবে আজ দারুণ শুরু করেও দলকে জেতাতে পারেননি জানিত লিয়ানাগে।

১৭ বলে ২৭ রান করেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার পবন রত্নায়েকেলঙ্কান ইনিংসের ধসের সূচনা ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস ১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের
advertisement

‘দুধের মতো শরীর’, এক বছর পর জবাব দিলেন তামান্না ভাটিয়া

‘দুধের মতো শরীর’, এক বছর পর জবাব দিলেন তামান্না ভাটিয়া

অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। তার মন্তব্য ঘিরে.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্তর্বাসে সোনার পেস্ট: ৭ দিনের রিমান্ডে দুই চীনা নাগরিক

অন্তর্বাসে সোনার পেস্ট: ৭ দিনের রিমান্ডে দুই চীনা নাগরিক

তাদের কাছ থেকে মোট ১২ কেজি সোনার পেস্ট জব্দ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি
সবজি বাজার

বাজারে এক পণ্যের দাম কমছে, আবার আরেক পণ্যের বাড়ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সবজির দামে স্বস্তি ফিরলেও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। ডিম ও আলুর দাম বেড়েছে। সবজির মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়তি।

নিত্যপণ্যের বাজারে এমন বিপরীতমুখী প্রবণতার মধ্যে কমেছে খাদ্য মূল্যস্ফীতি।বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশের মূল্যস্ফীতির ধরন: জুলাই–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের গড় খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৩ শতাংশে নেমেছে। আগের প্রান্তিকে এই হার ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। সবজির দাম কমার পাশাপাশি চাল ও গমের দাম কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।

তবে মাছ, মাংস, ডিম, দুধ ও ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের মূল্য বাড়তির দিকে আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন