advertisement

পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ

পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট, বেনাপোলে প্রবেশে বিলম্বের অভিযোগ
শিল্পকারখানার কাঁচামালসহ নানা ধরনের পণ্য নিয়ে বাংলাদেশ প্রবেশের অপেক্ষায় থাকা ট্রাকের সারি। আজ বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দরে
ফটো কার্ড প্রিন্ট

শিল্পকারখানার কাঁচামালসহ বিভিন্ন পণ্য নিয়ে ৭০০ থেকে ৭৫০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আটকে রয়েছে। নানা জটিলতায় যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য প্রবেশ করতে তিন থেকে পাঁচ দিন সময় লাগছে এবং এতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে বলে অভিযোগ আমদানিকারকদের। অন্যদিকে ভারতের পেট্রাপোলে বিপুলসংখ্যক ট্রাক আটকে থাকার তথ্য মানতে রাজি নন বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা।

তাঁদের দাবি, বর্তমানে সেখানে ৩৫০টির মতো ট্রাক আটকে আছে, যা স্বাভাবিক সময়ের মতোই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির পর গত শনিবার থেকে উভয় দেশের এ দুটি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। এ ছাড়া সাইবার হামলার ঝুঁকির কারণে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সার্ভার দুই দিন বন্ধ রাখা হয়। এর ওপর বেনাপোল স্থলবন্দরে ওয়েট স্কেলে পণ্যের ওজন মাপার সার্ভার বন্ধ থাকায় জট আরও বেড়ে যায়।

সব মিলিয়ে দুর্গাপূজার ছুটির সময়ে পেট্রাপোল বন্দরে বাংলাদেশমুখী প্রায় ১ হাজার ৪০০ পণ্যবাহী ট্রাক আটকে পড়েছিল বলে জানান দুই দেশের ব্যবসায়ী ও বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষি বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষ... চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, আর কী কী ছাড় আছে পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, আর কী কী ছাড় আছে
advertisement

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

সতর্ক করার পরও দলীয় কর্মসূচিতে পুনরায় অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল
ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকা সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগ্‌দান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে।

ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সমীক্ষার মুখে তখন হাসি। বাগ্‌দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে। ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়।

অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটি দেখিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিআরটিএ বনাম পিডিবি, ‘আপনারা আইন দেখিয়েছেন, আমরাও লাইন কেটেছি’

বিআরটিএ বনাম পিডিবি, ‘আপনারা আইন দেখিয়েছেন, আমরাও লাইন কেটেছি’

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায়, চট্টগ্রামের হাটহাজারী রোডের নতুনপাড়া কার্যালয়টি টানা চার ঘণ্টা পুরোপুরি অচল হয়ে পড়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন