advertisement

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফটো কার্ড প্রিন্ট

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১০ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিন তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ ‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ ‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহ... ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন
advertisement

গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ

গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)

রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন।

এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে।

এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে।বিবৃতিতে বলা হয়, পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে নতুন করে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ

‘বোন মারা গেছে, লাশ নিয়ে যান’ বলে পালালেন স্বামী, খাটে মিলল মরদেহ
সূচনা আক্তার

সকালে মুঠোফোনে খবর আসে, তাঁদের বোন আর বেঁচে নেই। স্বামী রুবেল ফোন করে বলেছেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে পশ্চিম জুরাইনের ভাড়া বাসায় ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে খাটের ওপর সূচনা আক্তারের (২৫) নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।সূচনার গলায় দড়ি প্যাঁচানো ছিল। সে সময় বাসায় তাঁর স্বামী রুবেল ছিলেন না।

তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা সূচনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সূচনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া।

তিন বছর আগে একই কারখানায় কাজ করার সুবাদে মো. রুবেলের সঙ্গে তাঁর পরিচয় হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির আবাসিক ভবনে ঢুকে শিক্ষকের বাসায় চুরি

ঢাবির আবাসিক ভবনে ঢুকে শিক্ষকের বাসায় চুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকার একটি ভবনে শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় একটি আইফোন, দুটি স্মার্টফোন, একটি ল্যাপটপ ও শিশুর খেলনাসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন