advertisement

রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া

রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া
২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট
ফটো কার্ড প্রিন্ট

ক্রিকেটে বল টেম্পারিংয়ের ইতিহাসে ২০১৮ সালের কেপ টাউন টেস্ট একটি কলঙ্কিত অধ্যায়। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। কিন্তু ঘটনাটি যে কেবল কেপ টাউনেই সীমাবদ্ধ ছিল না, সেই দাবি এবার সামনে এনেছেন উসমান খাজা। তাঁর দাবি, কেপ টাউন টেস্টের আগেও বল বিকৃতি ঘটিয়েছিল অস্ট্রেলিয়া দল।

সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবারা টেস্টে।নিজের আত্মজীবনী ‘সবর’–এ এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান। আজ প্রকাশিত বইটির বল টেম্পারিং অধ্যায় নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। কয়েক দিন আগেই খাজা দাবি করেছিলেন, কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের সবাই বল বিকৃতির ঘটনায় জড়িত ছিলেন।

এবার সামনে আনলেন আরও পুরোনো একটি ঘটনা।২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গেবারার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘটেছিল ঘটনাটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান
advertisement

ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে জরুরি সভা, কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষের মধ্যে পড়ে না: প্রতিমন্ত্রী শাহে আলম

ঠিকাদারের কাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর তার লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে সংঘর্ষ–আগুনের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে সংঘর্ষ–আগুনের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবির টহল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর আজ মঙ্গলবার বিকেলে সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন।এর আগে আজ দুপুরে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন