advertisement

‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা

‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা
হামজা চৌধুরী
ফটো কার্ড প্রিন্ট

‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেছেন হামজা চৌধুরী। তবে নেতৃত্ব পাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই তাঁর।

দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার।শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল।অনুশীলনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে।

আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম গোল ঠেকাতে ঠেকাতে উনিশেই বিশ্ব জয় করে ‘সোনার ছেলে’ কুবারসি গোল ঠেকাতে ঠেকাতে উনিশেই বিশ্ব জয় করে ‘সোনার ছেলে’ কুবারসি অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক অন্যরা থেমে গেছেন, দৌড়াচ্ছেন শুধু মুশফিক মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা
advertisement

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন
চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে গতকাল রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়টিতে ককটেল বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যালয়ের নিচতলায় জানালার কাচ ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে।

ছড়িয়ে পড়ার আগেই প্রতিষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পুড়ে যাওয়া কাগজপত্র। আজ বিকেলে তোলাআজ মঙ্গলবার দুপুরে কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, ব্যাংকের নিচতলায় কর্মীরা স্বাভাবিক নিয়মেই কাজ করছেন। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কার্যালয়ে থাকা কর্মীরা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের নিচতলায় আগুন দেখে কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান।

ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গ তুললেন এমপি, থামালেন স্পিকার

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগ প্রসঙ্গ তুললেন এমপি, থামালেন স্পিকার

সংসদ শুরু হতেই নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও হলুদ সাংবাদিক প্রসঙ্গ তুলেছেন একজন সংসদ সদস্য। এ সময় তাঁকে থামিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কী বললেন? বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন