‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেছেন হামজা চৌধুরী। তবে নেতৃত্ব পাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই তাঁর।
দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার।শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল।অনুশীলনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে।
আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো।
সূত্র: প্রথম আলো