advertisement

গঙ্গা চুক্তিসহ যেসব বিষয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল

গঙ্গা চুক্তিসহ যেসব বিষয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির পাশাপাশি চলমান শ্রমিক অসন্তোষ, সারসংকট ও এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।আজ সোমবার জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রোহিঙ্গা সমস্যা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্যও নোটিশ দেওয়া হবে।আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সাধারণ আলোচনার জন্য ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ নাজিবুর রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সচিব পদে রদবদল দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সচিব পদে রদবদল ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, ধাওয়া দিয়ে দুইজনকে আটক ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, ধাওয়া দিয়ে দুইজনকে আটক এবার মিরপুরে বসুমতি বাসে আগুন এবার মিরপুরে বসুমতি বাসে আগুন আদাবরে ৬ পেট্রোল বোমা-গান পাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার আদাবরে ৬ পেট্রোল বোমা-গান পাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার ডুবোটেকের চেয়ারম্যান হলেন টাম্পাকো গ্রুপের এমডি সাফিউস সামি আলমগীর ডুবোটেকের চেয়ারম্যান হলেন টাম্পাকো গ্রুপের এমডি সাফিউস সামি আলমগীর
advertisement

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ

প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ
সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রশ্নের জবাব দেন। ৯ নভেম্বর

দেশের প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক এবং একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ হিসাবে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।দেশে বেকার প্রায় ২৬ লাখসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি।তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ বলে জানান তিনি।প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনাসংসদ সদ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

ইতিহাসের মঞ্চে নতুন প্রজন্ম: বিশেষ প্রদর্শনীতে ফুটে উঠল জাতীয় বিপ্লব ও সংহতির স্মৃতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরেছে নতুন প্রজন্ম। কুচকাওয়াজ ও পরিবেশনায় ফুটে ওঠে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন