রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে গত শনিবার বিকেলে বাসে করে কারওয়ান বাজার আসেন শিহাব উদ্দিন। উদ্দেশ্য কারওয়ান বাজারে বাটার একটি বিক্রয়কেন্দ্র থেকে ভালোমানের জুতা কেনা। কিন্তু বাটার জুতা কিনতে সেই মিরপুর থেকে কারওয়ান বাজারে কেন? শিহাব বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি টিউশনি করে নিজের খরচ চালান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নতুন জুতা কেনা প্রয়োজন। কিন্তু হাতে বেশি টাকা নেই।
এক বন্ধুর কাছে শুনেছেন যে কারওয়ান বাজারে মেট্রোস্টেশনের পাশে বাটার শোরুমে বিশেষ ছাড়ে সারা বছর জুতা বিক্রি হয়। এ জন্য এখানে এসেছেন। অবশ্য জুতা কিনতে শিহাবের লম্বা পথ আসার কষ্ট একেবারে বৃথা যায়নি। মাত্র ৬০০ টাকায় এক জোড়া জুতা কিনেছেন তিনি। জুতা কিনে ফেরার পথে শিহাব প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে আমার খুবই উপকার হলো। এই জুতা অন্য শোরুম থেকে কিনলে প্রায় এক থেকে দেড় হাজার টাকা লাগত। প্রায় ৬০ শতাংশ ছাড়ে কিনতে পেরেছি।
শিহাবের মতো অনেকেই এখানে আসেন কম দামে জুতা কিনতে।
সূত্র: প্রথম আলো

শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার
আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীর...
আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন