‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।’ সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি।শ্রীলঙ্কার কোচের অভিযোগ, সাফে আয়োজক দেশ ও ভারতের পক্ষে সুবিধা দেওয়ার প্রবণতা রয়েছে।
ভুটানের বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে সাফের নীতি পরিবর্তনের দাবিও জানিয়েছেন তিনি।আজ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। এই ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি কথা বলেছেন মুতাইরি। ভুটানের বিপক্ষে একাধিক সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গেছে বলে দাবি তাঁর।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কী হবে, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই কোচ।ম্যাচের ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান।
সূত্র: প্রথম আলো

সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও
সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে
সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয়
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির
দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন