advertisement

সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও

সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও
সমতা ফেরানো দ্বিতীয় গোলের পর ভুটানের খেলোয়াড়দের উল্লাস
ফটো কার্ড প্রিন্ট

শ্রীলঙ্কা ২–২ ভুটানসমীকরণটা খুব কঠিন ছিল না। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। মাঠের বাইরের সেই হিসাব আজ মিলে গেল মাঠের খেলাতেও। জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানের।

তবে শেষ চারের টিকিট পেতে এখন ভুটানকে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই ম্যাচে শ্রীলঙ্কা ১টি পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ চারে। আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা।বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে আজকের দিনটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। চাইলে বিকেলেও অনুশীলন করতে পারত বাংলাদেশ। কিন্তু কোচের পরিকল্পনা ছিল অন্য রকম।

সকাল ১০টায় অনুশীলন শেষ করে দলকে নিয়ে চলে যান জাতীয় স্টেডিয়ামে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের অসহায় এক দিন নির্বিষ বোলিংয়ে বাংলাদেশের অসহায় এক দিন
advertisement

সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন

সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন
শনিবার দিবাগত রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে

ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা এসব বাসে আগুন লাগায় যাত্রী বা অন্য কেউ হতাহত হয়নি।

আজ রোববার দুপুরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসে আগুনের ঘটনাগুলো কেন ঘটছে এবং এর সঙ্গে কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে ঘটনাগুলোকে নাশকতা মনে করছে ফায়ার সার্ভিস।সাভার ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন বাসের চালক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও অন্যান্য খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩, ভাটারার ১০০ ফুট সড়কে বাসে আগুন। হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক
গুলি

খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।মশিউর রহমান খুলনার রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক পদে কর্মরত।গুলিবিদ্ধ মশিউর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন।

পথে একটি চায়ের দোকানের সামনে এক মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তিরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, গুলি এসে ওই ব্যক্তির বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না বলে মনে হচ্ছে।

কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন